গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ১ জন
সিলেটের গোলাপগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আবজাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার পুরকায়স্থবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন উপজেলার লক্ষানবন্দ ইউপির করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ২১ হাজার পিস নাসির বিড়িসহ তাকে উক্ত এলাকা থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. হারুনুর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More

