ওসমানীতে হবিগঞ্জে আরও দুইজন করোনায় আক্রান্ত
হবিগঞ্জের আরও ২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়।
২ জন করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান বলেন, আক্রান্ত ২ জন লাখাই ও আজমিরিগঞ্জ উপজেলার।
এনিয়ে সিলেট বিভাগে মোট ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলেন। এদের মধ্যে হবিগঞ্জেরই ১৩ জন। সোমবার একদিনেই হবিগঞ্জে ১০ জন রোগী সনাক্ত হন। এছাড়া সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী সনাক্ত হয়েছেন।
Related News
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবারRead More
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কাছে গণদাবি পরিষদের স্মারকলিপি
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ও সৌদি এয়ারলাইন্স-এর ফ্লাইট চালু এবং সিলেট-আখাউড়া রুটে ডুয়েল গেজেরRead More

