admin
মুজিব জন্মশত বার্ষিকীতে বরইকান্দি ইউনিয়ন পরিষদের আলোচনা সভা ও দোয়ামাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরইকান্দি ইউনিয়ন পরিষদ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুরে ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরইকান্দি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে, সচিব সেলিমুর রহমান ও বাহার উদ্দিনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দীপু, হাজী আব্দুস সাত্তার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ খান,Read More
মুজিব জন্মশত বার্ষিকীতে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালন
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল সাড়ে ৯ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল এবং রাতে কেক কেটে জন্মদিন পালন। সকালে পুস্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, সাবেকRead More
বাংলাদেশে করোনায় প্রথম ১ জনের প্রাণহানি হলো
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। দেশে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যু হলো। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা আজ বুধবার বিকেলে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। আইইডিসিআরর বেলা সাড়ে তিনটায় এই সংবাদ ব্রিফিং হয়। মীরজাদী সেব্রিনা বলেন, করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৭০ বছর। মারা যাওয়া ব্যক্তি বিদেশ থেকে আসা ও সংক্রমিত এক ব্যক্তির মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে জানান আইইডিসিআর পরিচালক। মীরজাদী সেব্রিনা বলেন, ওই ব্যক্তি (মারা যাওয়া) উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছিলেন।Read More
কোয়ারেন্টিনের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি, প্রবাসীর কারাদণ্ড
শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে মোটরসাইকেলে ঘোরাঘুরি করায় এক প্রবাসীর ৫০ হাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডেদণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইতালি থেকে রবিন সরদার (৩০) নড়িয়া উপজেলার চাকধ এলাকায় মোটরসাইকেলে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ দণ্ড দেন। জানা যায়, সাজাপ্রাপ্ত রবিন সরদার শরীয়তপুরের নড়িয়া উপজেলা লোনসিং এলাকার বাসিন্দা। তিনি ৮ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন। মঙ্গলবার রাতে তিনি চাকধবাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন চাকধবাজারে দেখতে পান। পরেRead More
সিলেটে, বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়
বঙ্গবন্ধুর আদর্শিক চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তাঁকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করেছে সিলেটসহ দেশবাসী। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সিলেট নগরী ছাড়াও বিভিন্ন স্থানে রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনিকভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা, উপজেলা ও বিভিন্ন শহরজুড়ে পাড়ায়-পাড়ায় আয়োজন করা হয়েছে স্বাধীনতার মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানমালা। একই সাথে দেশবাসীও শ্রদ্ধার সাথে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। মঙ্গলবার সূর্যোদয়ের পর সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বারRead More
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জন্মশতবাষির্কী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
আজ মঙ্গলবার (১৭ই মার্চ) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নেতৃত্বে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত শিশুদেরকে সাথে নিয়ে সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যলয়ের পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্বার্ঘ্য অর্পন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল এর সঞ্চালনায়Read More
নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধীদের সিলেট মেট্রোপলিটন পুলিশ ব্যতিক্রমী সেবা চালু করলো
আজ ১৭ মার্চ, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ করেছে। মহানগরের ৬টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সার্ভিস ডেস্ক চালু করেছে পুলিশ। প্রতিটি থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি পৃথকভাবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সেবা প্রদান কার্যক্রম আজ (১৭ই মার্চ) থেকে শুরু হয়েছে। এসএমপি সূত্র জানায়, উক্ত সার্ভিস ডেস্কের ইনচার্জ হিসেবে একজন নারী উপ-পরিদর্শক পদমর্যাদার একজন নারী কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডেস্কের দায়িত্বপ্রাপ্ত নারী কর্মকর্তাগণ থানায় আগত বিভিন্ন নারী, শিশু, বয়স্কRead More
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১০০ পাউন্ডের কেক কাটলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ পাউন্ডের কেক কাটলে সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। মুজিববর্ষের ক্ষণগণনা শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন শুরু হয়। সকাল ৮টার দিকে নগরভবন প্রাঙ্গণে কাউন্সিলর ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর ১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। ১০০ পাউন্ডের কেক কাটার বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো.Read More
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর সর্বসাধারণের জন্য স্থানটি উন্মুক্ত করে দেয়া হয়। এর পর ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহRead More
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়া পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টার পর সমাধিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজানো হয় বিউগল, দেয়া হয় গার্ড অব অনার। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মারRead More

