করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ হাজারের বেশি মানুষ।আর এ ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন পৌনে ১০ লাখ মানুষ।
বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানায়।
বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৮২ হাজার ২০৭ জন।আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ২৭৮ জন।
ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এ ভাইরাটি প্রথমে দেখা যায়। পরে ভাইরাসটি মহামারী আকারে বিশ্বের ১৯৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বর্তমানে এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবার ওপরে রয়েছে। আর মৃত্যুর দিক দিয়ে ইতালি এগিয়ে রয়েছে। এর পরেই অবস্থান স্পেনের। এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

