মোগলগাঁও ইউনিয়নে ত্রাণ বিতরণ করলেন শাহজামাল নূরুল হুদা
করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে দিন মজুর মানুষ ঘর থেকে বের হয়ে কর্মস্থলে যেতে না পারায় দরিদ্র মানুষ পরিবার পরিজন নিয়ে অসহায় হয়ে পড়েছে। মানবিকতার কারনে উক্ত দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসছেন অনেক বিত্তবানরা।
আজ ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাউসায় অসহায় হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে ব্যক্তিগত পক্ষ থেকে চাল-ডাল বিতরণ করেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা।
এই মহামারির দুঃসময়ে সমাজের বিত্তবানদেরকে মানুষের সহযোগীতায় হাত প্রসারিত করার আহবান জানান শাহজামাল নূরুল হুদা।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

