Main Menu

admin

 

সিলেট আ. লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

সিলেট আওয়ামী লীগ আয়োজিত মুজিব শতবর্ষের অনুষ্ঠানে সিলেটের মুক্তিযোদ্ধারা বলেন, ‘যুদ্ধের পর বঙ্গবন্ধু একবার সিলেটের মোগলবাজার এসেছিলেন। অনেক মানুষ এসেছেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। সবার সাথে কথা বলার সময় হঠাৎ তিনি ডাক দিলেন ‘এই ফরিদ, এদিকে আসো। কি খবর তোমার।’ তার সাথে কথা বলা শেষ করে পকেটে থেকে কিছু একটা বের করে ফরিদের হাতে দিয়ে বলেন, নাও তোমার ছেলে মেয়েদের দিও।’ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সহজ সরল জীবন যাপন, প্রতিটি মানুষের সাথে তার স্বতঃস্ফূর্ত কথাবার্তা, তার শক্তিশালী স্মরণশক্তি নিয়ে এভাবেই স্মৃতিচারণ করে উচ্ছ্বাসিত, আবেগাপ্লুত হনRead More


মুজিব বর্ষকে স্বাগত জানিয়ে সিলেট প্রেসক্লাবের র‌্যালি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্বাগত জানিয়ে র‌্যালি করেছে সিলেট প্রেসক্লাব। সোমবার দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল চত্বর থেকে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে প্রাঙ্গনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে র‌্যালি পরবর্তী সমাবেশে সূচনা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু। সভাপতির বক্তব্যে ইকবাল সিদ্দিকী বলেন, ১৭ মার্চ থেকে মুজিব বর্ষ শুরু হবে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সূচনা লগ্ন থেকে দেশব্যাপী মুজিব বর্ষ যথাযথভাবে পালনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেট প্রেসক্লাবও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনেরRead More


‘৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান’

সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান। সংবিধানে ৭২ সালে যে ধারা ছিল, এখন পর্যন্ত সেই ধারা অনুযায়ী আইনজীবীদের সনদ দেওয়া হয়। আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করে গিয়েছিলেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু আইনের ছাত্র ছিলেন, তাই আইনজীবী হিসেবে আমরা গর্বিত। তিটি ৩৫টি আইন জারী করে গিয়েছিলেন। সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ‘নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’Read More


নির্যাতনের বর্ণনা দিলেন সাংবাদিক আরিফ

অনলাইন ডেস্কঃ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে কারাগারে পাঠানো পর্যন্ত তার সাথে কি কি ঘটেছিল তা কুড়িগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সাংবাদিকদের কাছে বর্ণনা দেন তিনি । বাংলা ট্রিবিউনের এ জেলা প্রতিনিধি বলেন, ‘শুক্রবার রাত ১২টার দিকে ঘুমানোর জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই হঠাৎ বাড়িতে বুটের শব্দ শুনতে পাই। আরিফ ভাই বলে ডাক দিয়ে দরজা খুলতে বলা হয় বাইরে থেকে। আমি কে জানতে চাইলে বাইরে থেকে বলা হয়, থানা থেকে আসছি। তখন আমি সদর থানার ওসিকে ফোন দিই। থানা থেকেRead More


মাধবপুর লেকে ঢুকে পর্যটকদের পেটালেন বখাটেরা

অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেকে প্রতিদিন দেশি-বিদেশি অনেক পর্যটক বেড়াতে আসেন। এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে আছে টুর‌্যিস্ট পুলিশ। তবে এর মধ্যেই দুটি মোটরসাইকেলে করে ৬ বখাটে কয়েকজন পর্যটকের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটলেও পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, টুর‌্যিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামের মাধ্যমে তিনি ঘটনাটি শুনেছেন। তবে লিখিত কোনো অভিযোগ কেউ করেনি। তারপরও বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানুRead More


চরুগাঁও ২য় পাওয়ার মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের চরুগাঁও ২য় পাওয়ার মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন। ১৮ মার্চ শুক্রবার রাতে চরুগাঁও মাঠে খালিগাঁও স্পোর্টিং ক্লাব ও পীরেরগাঁও স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ট্রাইব্রেকারে খালিগাঁও স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। মোঃ ইসমাইল হোসেন হানিয়ার সভাপতিত্বে, আবুল কাশেম ও জুম্মান হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। প্রধান ধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৬নং টুকেরবাজারRead More


করোনা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপির প্রশ্ন তোলা হাস্যকর। তিনি বলেন, বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল। এখন করোনা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। রাজধানীর ধানমণ্ডিতে শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, মহিলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে প্রচারপত্র হস্তান্তর করেন ওবায়দুল কাদের। সম্মেলন শেষে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টার,Read More


ইতালিফেরত যাত্রীদের কারো দেহে করোনাভাইরাস নেই

অনলাইন ডেস্কঃ ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটে শনিবার সকালে তারা ঢাকায় অবতরণ করেন। মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবেRead More


ধুপাগুল সাহেবের বাজার সড়কের মেরামত কাজ শুরু যানচলাচলের উপযোগী হলে প্রবেশ করতে পারবে ট্রাক

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বহুল আলোচিত সাহেবের বাজার-ধুপাগুল সড়কের মেরামত কাজ খাদিমনগর ইউনিয়ন পরিষদ ও ধুপাগুল ষ্টোন ক্রাশার মালিক সমিতির উদ্যোগে (১৩ মার্চ) শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে। এ বিষয় নিয়ে শুক্রবার সকালে খাদিমনগর ইউনিয়ন পরিষদ ও ধুপাগুল ষ্টোন ক্রাশার মালিক সমিতির যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ধুপাগুল থেকে মুহালদিক ব্রিজ পর্যন্ত যতদিন এলজিইডি উন্নয়নমূলক কাজ শুরু না করবে তত দিন পর্যন্ত যৌথ ভাবে ইউনিয়ন পরিষদ ও ক্রাশার মালিক সমিতি সড়ক মেরামত করবে। এবং গাড়ি চলাচলের উপযোগী করার পর ট্রাক চলাচল করতে পারবে, সড়কটি যানচলাচলের উপযোগীRead More


লন্ডনে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট মহিলা দলের সহসভাপতি মাজেদা আহমদ কলিঃ দোয়া কামনা

সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ- সভাপতি ও যুক্তরাজ্য ব্রাডফোর্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোছাম্মত মাজেদা আহমদ কলি সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন। মোছাম্মত মাজেদা আহমদ কলি লন্ডন ব্রাডফোর্ড এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন। তিনি (২ মার্চ) সোমবার স্থানীয় সময় বিকাল ৪টা ২০ মিনিটের সময় তাহার ২ সন্তান তাসনিম ও সালমানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার সময় ব্রাডফোর্ড লোম্ব লেনের নেক্সট টু মিনি মার্কেট নামক স্থানে তাদেরকে একটি প্রাইভেট কার পিছন থেকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে যায়। দুর্ঘটনায় তার সন্তানাদি অক্ষত থাকলেও মোছাম্মত মাজেদা আহমদ কলি গুরুতর আহত হন। পরেRead More