Main Menu

admin

 

প্রতিপক্ষের হামলায় ফটো সাংবাদিক সোহেলসহ আহত ২

সিলেট শহরতলীর টুকেরবাজার ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামে ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফটো সাংবাদিক সোহেল আহমদ সহ তার বোন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে জালালাবাদ থানাধিন সাহেবেরগাঁও গ্রামে ছমির উদ্দিনের বাড়িতে। এ ব্যাপারে ছমির উদ্দিনের ছেলে আহত সোহেলের ভাই জুয়েল আহমদ বাদী হয়ে একই গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আল-আমিন, বিলাল, জুনেদ, আব্দুস সালাম ও তার ছেলে রাজু আহমদ, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুস সত্তার, আব্দুস সালামের স্ত্রী জুবেরিয়া বেগম এই ৭ জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত দেখিয়ে জালালাবাদ থানায় অভিযোগ দায়েরRead More


বড়লেখায় বাজার মনিটরিং কালে ১৪টি প্রতিষ্টানকে ১ লক্ষ্য ১০ হাজার টাকা জরিমানা

বড়লেখা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান। শুক্রবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত দক্ষিণভাগ, রতুলি,কাননগো ও দাসের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন। এসময় তিনি বিভিন্ন দোকানে মূল্য তালিকা না টানানো,অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির কারণে ১৪ টি মামলায় ১ লক্ষ্য ১০ হাজার  টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান বলেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে ও অসাধু ব্যবসায়ীদেরRead More


টুকেরবাজারের পীরপুর গ্রামের জামে মসজিদের পুননির্মাণের উদ্বোধন

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রামের জামে মসজিদের পুনঃনির্মাণ শেষে ২০ মার্চ শুক্রবার আসরের নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারী ও গ্রামবাসীর অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশনে আধুনিক কারুকাজে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটি শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার আসরের নামাজের পর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের মুতাওয়াল্লি নেওয়াজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, গ্রামের পায়েতের ভারপ্রাপ্ত প্রধান মুরব্বী হাজী জালাল উদ্দিন, মেম্বার এমামুল হোসেন, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপিরRead More


ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরি ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইউরোপের এ দেশটিতে কোভিড ১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসের প্রভাবে এতোদিন চীন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ থাকলেও এখন ইতালি সবার উপরে। এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে অন্তত ১১ হাজার ১৯৪ জন মারা গেছেন, যাদের অধিকাংশই চীন এবং ইতালির। ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় জন্য সাড়ে তিনশ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছেন। দেশটির প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, করোনা সংকটের জন্য ইতালিতে কেউ চাকরি হারাবে না।


১০ দেশের ফ্লাইট বন্ধ, ৪টি দেশের রুট খোলা : পররাষ্ট্রমন্ত্রী

সারা বিশ্বে কয়েক হাজার মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশে রোধ করতে ১০টি দেশের সঙ্গে বিমানের ফ্লাইট বন্ধ করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনের স্বার্থে ৪টি দেশের রুট খোলা রাখা হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফ্লাইট বন্ধ করা ১০টি দেশ হচ্ছে- কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরা (দুবাই), তার্কি, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। আর ফ্লাইট খোলা রয়েছে যে ৪টি দেশ সেগুলো হচ্ছে- ইউকে (যুক্তরাজ্য), থাইল্যান্ড, হংকং ও চীন। পররাষ্ট্রমন্ত্রী জানান, আজ শনিবার (২১ মার্চ)Read More


দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট দুজনের মৃত্যু হল। শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, এছাড়াও নতুন করে আরও চারজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।


সিলেটে হোম কোয়ারেন্টিনে ১ হাজারেরও বেশি

সিলেটে হোম কোয়ারেন্টিনের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত এই বিভাগের ৪ জেলায় হোম কোয়রেন্টিনে আছেন ১ হাজার ২১৫ জন। এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টিন করা হয়েছে ৩৩২ জনকে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন। কোয়ারেন্টিনে থাকা সকলেই প্রবাসী ও তাদের স্বজন বলেও জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।Read More


দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত, একজন আইসিউতে

দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন। শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, যে তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এর মধ্যে একজন পুরুষ সম্প্রতি ইতালি ভ্রমণ করেছিলেন। বাকি দুজন ইতালি থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছিলেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যেRead More


কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশিদেরও শরীরে সিল দেওয়া শুরু

হাতে অমোছনীয় কালি দিয়ে সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এমন সিল মেরে দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছেনা তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে। এর আগে ভারতের মহারাষ্ট্রেও হোম কোয়ারেন্টাইনডRead More


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কেক কাটলো সদর স্বেচ্ছাসেবক লীগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে মঙ্গলবার সন্ধায় তেমুখীস্হ পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটে কেক কেটে জন্মদিবস পালন করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ারুল হক, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ছখর উদ্দিন ফখর, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তফা উল্লাহ, সিলেট সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহাজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমেদ, আহবায়ক কমিটির সদস্য মোঃ ময়নাRead More