Main Menu

admin

 

রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ দাফন

অনলাইন ডেস্কঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মাজেদের ফাঁসি কার্যকরের পর ভোলার বোরহানউদ্দিন উপজেলার বাটামারা নিজ গ্রামে লাশ দাফন করার কথা থাকলেও স্থানীয়দের বাধার মুখে তা করা সম্ভব হয়নি। বহু নাটকীয়তার পর কঠোর গোপনীয়তার মধ্যে শনিবার দিবাগত রাত ৩টার দিকে বৈরী আবহাওয়ার মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এলাকায় মাজেদের শ্বশুরবাড়িতে লাশ দাফন করা হয়। খুনি আবদুল মাজেদের শ্বশুরবাড়ির লোকজন অতি গোপনে লোকচক্ষুর অন্তরালে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফনের পরই তারা রাতের আঁধারে এলাকা ত্যাগ করে। এলাকাবাসী কিছুই টের পায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শম্ভুপুরার হোসেনপুর এলাকার একাধিক ব্যক্তিRead More


২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল আরও ৪ প্রাণ, নতুন শনাক্ত ১৩৯

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৩৪ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২১ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩৯ জন। ১২ এপ্রিল রোববার বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করাRead More


যুক্তরাষ্ট্র এক দিনে করোনায় ২ হাজারের বেশি মৃত্যু

বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি। ইতালিতে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে। জনস হপকিন্সের আজ শনিবার সকালের তথ্য অনুযায়ী, এই সংখ্যাRead More


টুকেরবাজার ইউনিয়নের ২টি ওয়ার্ডে মালেক মেম্বারের খাদ্যসামগী বিতরণ

করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে নিজ সামর্থ অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩নং ওয়ার্ডের আব্দুল মালেক মেম্বার। ১০ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা বিতরণ কাজ শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ডের এনামুল হোসেন মেম্বার।  উল্লেখ্য ইতোপূর্বে- টুকেরবাজার, কান্দিগাঁও, মোগলগাঁও , হাটখোলা  ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও ছাতক পৌরসভার একটি ওয়ার্ডে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় আব্দুল মালেক মেম্বার বলেন,  মানুষের কাছে সুনামের আশায় বা অন্য কোন উদ্যেশ্য নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছিনা। বর্তমান দুঃসময়েRead More


সিলেটে চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য ভিন্ন অবস্থানের উদ্যোগ

সিলেটে করোনা চিকিৎসায় কর্মরত চিকিৎসক ও সেবাকর্মীদের নিজেদের পরিবারের নিরাপত্তার স্বার্থে বাড়ি না গিয়ে ভিন্ন একটি অবস্থানের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর জন্য বেসরকারি হাসপাতালের সহযোগিতা নেয়া হবে। করোনায় আক্রান্ত চিকিৎসককে সিলেটে ভেন্টিলেশন দিতে না পারার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত  নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: আনিসুর রহমান এমন তথ্য জানিয়েছেন। ঢাকায় কুয়েত-মৈত্রী হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীদের ভিন্ন একটি জায়গায় অবস্থানের ব্যবস্থা করেছে সরকার। এর অংশ হিসাবে সিলেটেও এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে ডা: আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার সিলেট বিভাগীয় সমন্বয় সভায় এRead More


সারাদেশে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই ব্যবস্থা

কড়াকড়ি নিয়ম আরোপ করে সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সরকারের এই আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ সাধারণ ছুটির আদেশে জনসমাগমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮Read More


সরকারি ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত

করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।এ দফায় সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ বাড়ানো হলো ২৫ এপ্রিল পর্যন্ত। এবার চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হলো। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে। অবনতিশীল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। শর্তসাপেক্ষে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপীRead More


করোনায় একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২৭। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্যRead More


রাতের আধারে খাদিমপাড়ায় নবজাগরণ পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিরাপদে থাকতে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের, খাদিমপাড়া গ্রামের ২নং রোডে নবজাগরণ পরিবারের পক্ষ থেকে ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ৮ এপ্রিল রাতে ত্রাণ সামগ্রী গুলো মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছে নবজাগরণ পরিবার। ত্রাণ সামগ্রীর প্যাকেটে রয়েছে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১/২ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান। সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন (আনু), (অবঃ) পেশকার আব্দুল কুদ্দুস, বায়তুন নূর জামেRead More


বিশ্বনাথে শিশুর মৃত্যু ॥ ৬ পরিবার আইসোলেশনে

সিলেটের বিশ্বনাথে গালিব শাহরিয়ার (১০) নামের এক শিশুর মৃত্যুর পর করোনা সন্দেহে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে স্যাম্পলের ফল না আসা পর্যন্ত ৬টি পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বুধবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু গালিব। সে উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল আওয়ালের ভাগ্নে ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার জলসি গ্রামের নেওয়াজ শরিফের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর পূর্বে গালিবের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলে-মেয়েকে নিয়ে বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামস্থRead More