সিলেটে আটক করা হল ইয়াবা কারবারীকে
লকডাউনের সুযোগ নিয়ে চোরাকারারীরা সীমান্ত দিয়ে মাদক এনে মজুদে লিপ্ত রয়েছে। এমন সংবাদ ছিল পুলিশের হাতে। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে মাদক আনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এক ব্যক্তি। তার নাম বাছির মিয়া (৪০)। সে গোয়াইনঘাট উপজেলার বহর মাঝপাড়া গ্রামের মৃত জফর আলীর ছেলে।
জানা গেছে, আজ শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই ইউনিয়নের কজাপুর যাত্রী ছাউনির সামনে থেকে ১ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ বাছির কে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। বেলা পৌণে ১ টার দিকে এ অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের কার্যক্রম সর্ব মহলে প্রশংসিত। এ সুযোগে দেশে যাতে মাদকের অবাধ বিস্তার না ঘটে সে লক্ষ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

