গোয়াইনঘাটে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান শাহেদ আলী (৬২) নামের ওই কৃষক।
উপজেলার রাধানগরস্থ বড়বন্ধ গ্রামের বাসিন্দা শাহেদ মৃত্যুকালে স্ত্রী, ২ছেলে, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ জানান, শাহেদ আহমদ প্রতিদিনের ন্যায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে গরু চরাতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মারা যান। এদিকে, খবর পেয়ে থানার এসআই আবুল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রির্পোট তৈরী করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত লাশ বাড়িতে রয়েছে এবং বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে। গোয়াইনঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জাতীয় সংসদে বঞ্চিত সিলেটবাসীর উন্নয়নের বিষয়ে সিলেটের মন্ত্রী ও এমপিদের কথা বলতে হবে ..অধ্যাপক এম শফিকুর রহমান
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে বঞ্চিতRead More
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সিলেট কোর্টপয়েন্টে বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ ও সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী সোমবার সভা সিলেট কোর্টপয়েন্টেRead More

