admin
সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ২০১৯-২০ অর্থ বছরের তহবিলে থেকে বিশ্বব্যপি প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ায় সদর উপজেলার চা শ্রমিক, প্রতিবন্ধী, ইমাম, সিএনজি চালক ও ৩৩৩ নাম্বারে ডায়ালকৃত গৃহবন্দী খেটে খাওয়া ২৫০ পরিবারের মধ্যে ১ লক্ষ ৫৫ হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজীRead More
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ
দেশের এ ক্রান্তিলগ্নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬তম ব্যাচ সামাজিক দায়িত্বের অংশ হিসেবে, ২৬তম ব্যাচ সদস্যদের নিকট হতে প্রাপ্ত আর্থিক অনুদানের মাধ্যমে গতমাস এপ্রিল ২০২০ হতে করোনা প্রতিরোধে ২৬ নামে একটি কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কার্যক্রমের আওতায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, ময়মনসিংহ, বরিশাল, গাইবান্ধা, কুড়িগ্রামে উল্লেখযোগ্য সংখ্যক সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ এবং ঢাকা সাভার, সিলেট, কুমিল্লা, কুড়িগ্রাম ও গাইবান্ধায় প্রায় ১০০০ সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহযোগিতা করছে। এরই ধারাবাহিকতায় ১৫ মে শুক্রবার সকাল ১১ টায় সিলেট নগরীর পাঠানটুলাস্থ রাগীবিয়া মাদ্রাসায় “রহমানিয়া প্রতিবন্ধি কল্যাণ ফাউন্ডেশনের” এতিম, দৃষ্টি প্রতিবন্ধি দরিদ্রদের মধ্যেRead More
দেশে করোনা রোগী শনাক্ত ১ হাজার ২০২, মৃত্যু হয়েছে ১৫ জনের
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সর্বোচ্চ ১ হাজার ২০২ জন। এর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ২০ হাজার ৬৫ জনে দাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৫ জন। এ নিয়ে করোনায় মৃত মানুষের সংখ্যা দাঁড়াল ২৯৮। গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ১ হাজার ৪১। মারা গেছেন ১৪ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন। আর এ নিয়ে সর্বমোট ৩ হাজার ৮৮২ জন সুস্থRead More
সিলেটে ১৬ জন করোনা রোগী সুস্থ হলেন
সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৬ ব্যক্তি। তারা সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গত ৮ দিনে এ হাসপাতাল থেকে ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ জন। বেলা ২টার দিকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। জানা গেছে, সিলেট জেলায় করোনা চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এ হাসপাতাল থেকে গত ৬ মে ৫ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এছাড়া ৯ মে ৪ জন,Read More
জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের কারা মুক্তিতে মালেক মেম্বারের অভিনন্দন
বৃহত্তর সিলেট সদরের সন্তান, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ প্রায় চার মাস কারাবরণ করে জামিনে মুক্তি পাওয়ায় সিলেট জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার। তিনি এক বিবৃতিতে বলেন, সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ একজন বিপ্লবী যুব নেতা। প্রতিহিংসার রাজনীতির স্বীকার হয়ে দীর্ঘদিন কাগারে ছিলেন। তার মুক্তিতে সিলেট যুবদলের শক্তি সঞ্চারিত হবে। জাতীয়তাবাদী শক্তির বিজয় হবে।
ড. আনিসুজ্জামান আর নেই
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, আজ বিকেল ৪টা ৫৫ মিনিটে তাঁর বাবার মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ড. আনিসুজ্জামানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। ড. আনিসুজ্জামান। অসুস্থ হলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে গত শনিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) স্থানান্তর করা হয়। সেখানেই তিনি আজRead More
৩০ মে পর্যন্ত আবারোও ছুটি বাড়ল, কর্মস্থল ছাড়া যাবে না
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি। পরের দুদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় সেটিও সাধারণ ছুটির সঙ্গে যুক্ত হবে। এই সময়ে ঈদের ছুটি ও অন্যান্য ছুটিও মোট ছুটির মধ্যে পড়বে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটিকালীন কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছাড়া ছুটির সময় জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্য বিভাগের জারি করা নির্দেশনা (স্বাস্থ্যবিধি) কঠোরভাবে মেনে চলতে হবে। তবেRead More
২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, ১০৪১ জন শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪১ জন। আর মারা গেছেন ১৪ জন। গতকাল বুধবার করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ছিল ১ হাজার ১৬২ জন। মারা গিয়েছিলেন ১৯ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ৩ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যেRead More
৫০ লাখ পরিবার বৃহস্পতিবার থেকে নগদ অর্থ পাবে
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের নিম্ন আয়ের মানুষ যেমন রিকশা-ভ্যানচালক ও মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিকদের মতো পেশাজীবীরা সরকারি সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে বিভিন্ন পেশার প্রায় ৫০ লাখ পরিবারের হাতে তুলে দেয়া হবে নগদ অর্থ। প্রত্যেক পরিবার এককালীন দুই হাজার ৫০০ টাকা করে পাবে। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি নগদ অর্থ প্রেরণের এই উদ্যোগের উদ্বোধন করবেন। বিতরণ চলবে আসন্ন ঈদুল ফিতরের আগ পর্যন্ত। দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ পর্যন্ত সাড়ে চার কোটি মানুষকেRead More
শামসুদ্দিন হাসপাতালে ২ জনের মৃত্যু, সুস্থ হলেন আরও ২ জন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এছাড়া আজ হাসপাতাল থেকে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার ২ জন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল। এ পর্যন্তRead More

