সদরের বিভিন্ন মসজিদে জুমাতুলবিদার খুতবায় করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা
করোনাভাইরাসের ( কোভিড১৯ ) প্রাদুভাব রোধে জনসচেতনতা মূলক তথ্যাবলি নিয়ে পবিত্র জুমাতুলবিদার খুতবায় আলোচনা করা হয়।
গত শুক্রবার ২৮ রমজান ছিল পবিত্র জুমাতুলবিদা । মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে মুসল্লীদের সমাগম একটু বেশি হবে । এরই পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে সূচনা প্রকল্প এফআইভিডিবি এর বাস্তবায়নাধীন সিলেট সদর উপজেলার কর্মীগণ করোনাভাইরাস সংক্রমণের ঝুকি রোধে মুসল্লীদের সচেতন করার জন্য জিপিউকে ও ইউপি সদস্যগণের সাথে আলোচনা করেন । জিপিউকে ও ইউপি সদস্যগণ পবিত্র জুমাতুলবিদার ধর্মীয় খুতবায় আলোচনার পাশাপাশি করোনাভাইরাসের (কোভিড১৯) প্রাদুভাব রোধে মুসল্লীদের সচেতন করার জন্য মসজিদের ইমাম সাহেবদের সাথে আলোচনা করেন । যার ফলশ্রুতিতে ফরিংউরা জামে মসজিদ খাদিমনগর , পাইকরাজ বড় মসজিদ হাটখোলা ইউনিয়ন,সাহেবের গাঁও জামে মসজিদ টুকেরবাজার ইউনিয়ন মসজিদের ইমাম সাহেবগণ পবিত্র জুমাতুলবিদায় খুতবায় ইসলামের আলোকে সূচনা কতৃক প্রচারকৃত লিফলেট থেকে করোনাভাইরাস ( কোভিড১৯ ) নিয়ে আলোচনা করেন ।
Related News
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More
মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়নের শ্রমিক সমাবেশ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মুহাম্মদ তসলিম বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়েRead More

