মসজিদুল হারাম ও মসজিদুল নববীতে ঈদ জামাত অনুষ্ঠিত
অবশেষে সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফে ও মদিনার মসজিদুল নববিতে রোববার পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে এ জামাত সবার জন্য উন্মুক্ত ছিল না। সীমিত পরিসরে ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি মেনে এ জামাত অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ কথা জানায়।
কাবা শরিফে ঈদুল ফিতরের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন মসজিদে হারামের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ। মদিনার মসজিদে ইমামতি ও খুতবা প্রদান করেন নববীর ইমাম ও খতিব শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে ইমামরা খুৎবা প্রদানকালে সমগ্র মুসলিম উম্মাহর প্রতি অভিনন্দন জানান। মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা দেন এবং রোজা, নামাজ, যাকাত ও অন্যান্য সৎকাজ কবুল করার জন্যে মহান আল্লাহপাকের কাছে মোনাজাত করেন।
সূত্র : এএফপি
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

