Main Menu

admin

 

যুক্তরাষ্ট্র থেকে ৩ শতাধিক বাংলাদেশি ফিরছেন

যুক্তরাষ্ট্রে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরছেন। কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড বিমান ভাড়া করে দেশে ফিরছেন তারা। ১৫ মে শুক্রবার ওয়াশিংটনের ডুলাস বিমানবন্দর থেকে রাত ১১টায় ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদের মধ্যে ছাত্র, পর্যটক, কাজে এসে আটকে পড়া বাংলাদেশিরা রয়েছেন। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটে আমেরিকায় এসে কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অবস্থান-সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক তাদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় দূতাবাস ও কনস্যুলেটেরRead More


ঈদের সময় সৌদিতে ৫ দিনের কারফিউ

সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ঈদের সময়ও কঠোর বিধিনিষেধ জারি করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার জানানো হয়েছে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে চলতি মাসের শেষের দিকে পাঁচ দিনের ঈদের ছুটিতে দেশব্যাপী পুরোটা সময় কারফিউ জারি করা হবে। উপসাগরীয় অঞ্চলে করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ সৌদি আরব। করোনার সংক্রমণ ঠেকাতে দেশটিকে হিমশিম খেতে হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির দেওয়া বিবৃতি অনুযায়ী, ২৩ থেকে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী পুরোপুরি লকডাউন আরোপ করা হবে। পবিত্র রমজান মাস শেষে ঈদ এ সময়ের মধ্যেই পড়ছে। দেশটিতে মহামারি ছড়িয়ে পড়ায় বেশির ভাগRead More


রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র করোনায় আক্রান্ত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ করোনায় আক্রান্ত হয়েছেন বলে আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দিমিত্রি পেসকভ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে নিজের বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যাবতীয় কার্যক্রম চালাচ্ছেন। সরাসরি সাক্ষাৎ সহজে কারও সঙ্গে করছেন না। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক মাসেরও বেশি সময় আগে একবার সরাসরি সাক্ষাৎ হয়েছিল বলে রুশ রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসকে আজ জানিয়েছেন পেসকভ। এর আগে রাশিয়ার তিনজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্তRead More


২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ১৬২, মৃত্যু ১৯ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ১৬২ জন ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ১৯ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ (১৩ এপ্রিল) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে। ৩১ থেকে ৪০Read More


চলে গেলেন অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম আর নেই। ছয় দিন হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে মঙ্গলবার ভোররাত ৩টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর। এর আগে গত বুধবার শারীরিক নানা অসুস্থতা নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতেই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসকরা বলেন, তিনি  দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না। ওসমানীRead More


করোনায় সিলেটে আক্রান্তের সংখ্যা ৩শ ছাড়ালো, মৃত্যু ৬ জনের, সুস্থ হয়েছেন ৩৫

 সিলেট বিভাগে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৫ এপ্রিল। ২৩ দিনের মাথায় করোনা আক্রান্তের সংখ্যা ১০০ জনে দাঁড়ায়। আর ২৫ দিনের মাথায় এ সংখ্যা ঠেকে ২২৫। এর ১২ দিন পর মোট আক্রান্তের সংখ্যা ৩০১-এ দাঁড়িয়েছে। মোট আক্রান্তদের মধ্যে সিলেটে ৮৮ জন, সুনামগঞ্জে ৬৩ জন, হবিগঞ্জে ১০২ জন এবং মৌলভীবাজারে ৪৮ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ৩৫ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১১, সুনামগঞ্জে ১৩ ও হবিগঞ্জে ১১ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালেRead More


চীনের বিরুদ্ধে ভ্যাকসিনের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্কঃ  করোনাভাইরাসের চিকিৎসা ও এর প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন পেতে অন্য দেশগুলোর মতোই বিশেষ প্রকল্প নিয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এ ক্ষেত্রে দেশটির গবেষকদের উল্লেখযোগ্য অগ্রগতিও রয়েছে। এই অবস্থায় ভ্যাকসিন সম্পর্কিত তথ্য চীন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, চীনা হ্যাকার ও গুপ্তচরেরা ভ্যাকসিন সম্পর্কিত মার্কিন গবেষণার তথ্য চুরির চেষ্টা করছে। ডিএইচএস ও এফবিআই এ বিষয়ে একটি সতর্কতা জারির বিষয়ে কাজ করছে। সম্প্রতি সাইবার হামলা ও চুরির ঘটনাRead More


করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন: রিজভী

অনলাইন ডেস্কঃ করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী লকডাউন শিথিল করে মানুষের আক্রান্ত সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করছেন। আজ মঙ্গলবার রূপগঞ্জে তারাবো পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নাসিরুদ্দিনের উদ্যোগে বরপা এলাকায় ত্রাণ বিতরনের সময় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এরমধ্যে লকডাউন শিথিল করছেন। আমি মনে করি প্রধানমন্ত্রী আপনি ভুল পথে হাঁটছেন। লকডাউন শিথিল করায় জার্মান ইংল্যান্ডের মত দেশে করোনাRead More


দেশে করোনাভাইরাসে আরোও ৯৬৯ জন আক্রান্ত, ১১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ২৫০ জনের প্রাণহানি হলো। এবং নতুন করে আরও ৯৬৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জনে। আজ মঙ্গলবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।


ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকাল

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানা যায়, মাওলানা নেজামী সোমবার নিজ বাসায় ইফতার শেষে অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালের সংবাদে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশRead More