Main Menu

admin

 

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে আজ সকালে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে জানান, শেখ হাসিনা আজ সকালে তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বরাদ্দ প্রদান করেন।


চীনের বিজ্ঞানীরা মনে করেন ভ্যাকসিন ছাড়াই নতুন ওষুধ মহামারী থামাতে পারবে

অনলাইন ডেস্কঃ চীনের গবেষণাগারে নতুন একটি ওষুধ আবিস্কৃত হয়েছে, যা করোনা মহামারীর বিস্তার থামিয়ে দিতে পারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া এই ভাইরাসের উৎপত্তি গত বছরের শেষের দিকে চীনে। এর চিকিৎসা ও টিকা আবিস্কারে আন্তর্জাতিক অঙ্গনে রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। গবেষকগণ বলেছেন, চীনের খ্যাতনামা পিকিং ইউনিভার্সিটি’র বিজ্ঞানীরা নতুন ওষুধটির পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, তা কেবল আক্রান্তের আরোগ্যলাভের সময়ই কমাবে না বরং ভাইরাসের বিরুদ্ধে স্বল্পমাত্রার ইমিউনিটিও তৈরি করবে। ইউনিভার্সিটি’র বেইজিং এডভান্সড ইনোভেশন সেন্টার ফর জিনোমিক-এর পরিচালক সানি জি এএফপিকে বলেন, ওষুধটি প্রাণীর ওপর প্রয়োগে সাফল্য ধরা দিয়েছে। জিRead More


ঘূর্ণিঝড় আম্পান নিম্নচাপে পরিণত : সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় ‘আম্পান’ এখন গভীর স্থল নিম্নচাপ আকারে রাজশাহী-পাবনা অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়াবিদ মো, আবদুর রহমান খান আজ সকালে বাসসকে জানান, ঝিনাইদহ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্পান’ আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপ আকারে আজ সকাল ৯টায় রাজশাহী-পাবনা অঞ্চলে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে তিনি জানান। সকাল সাড়ে ৯টায় পাঠানো আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর প্রভাবে উত্তর বঙ্গপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল থাকবে। মংলা ওRead More


শুধু মাঠে নয় বিশ্বের বিভিন্ন দেশের মসজিদেও ঈদ জামাতে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। দেশে দেশে চলছে লকডাউন। এখনো আবিষ্কার হয়নি এই মহামারীর কোনও প্রতিষেধক। তাই কোনোভাবেই থামানো যাচ্ছে না মহামারী করোনাকে। এরই মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে এবার করোনার কারণে দেশে দেশে মসজিদে ঈদের জামাতে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব, আলজেরিয়া, মিসর, সিরিয়া, যুক্তরাজ্য ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি রাষ্ট্র। খবর বিবিবি, আনাদুলু এজেন্সি, গালফ নিউজ ও টিআরটি ওয়াল্ডের। জানা গেছে, মসজিদে গিয়েRead More


ঘূর্ণিঝড় আম্পান’এর আঘাতে নিহত ১০, আহত ৩

ঘূর্ণিঝড় ‘আম্পান’এর আঘাতে উপকূলীয় জেলায় অন্তত ১০ জনের প্রাণহানি ও ৩ জন আহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইর্মাজেন্সি অপারেশন সেন্টার ও কন্টোল রুমের সহকারি পরিচালক ডা. আয়শা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদন থেকে ঘূর্ণিঝড় আম্পান এর আঘাতে হতাহতের এ তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সৈয়দ শাহ আলম (৫৪), গলাচিপার পানপট্টির রাশেদ (৫), ভোলার চরকচ্ছারিয়ার মো. সিদ্দিক, রোবরহানউদ্দিনের রফিকুল ইসলাম (৩৫), পিরোজপুর মঠবাড়িয়ার দাউদখালি উপজেলার শাহাজান মোল্লা (৫৫), চট্টগ্রামের সন্দ্বীপের ২ নং পৌরসভার সালাউদ্দিন (১৬)। এছাড়াও অজ্ঞাত নিহতদের তালিকায় কমলনগরের ১ জন, যশোরের চৌগাছায় ২Read More


অল্পের জন্য প্রাণে বাচলেন পরিকল্পনা মন্ত্রী মান্নান

অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সিলেটে ত্রাণ দিতে যাওয়ার পথে নরসিংদীর রায়পুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মন্ত্রীর পাজেরো গাড়ির সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরিকল্পনামন্ত্রীকে বহনকারী গাড়িচালক মো. নেসার জানান, পরিকল্পনামন্ত্রী ত্রাণ দেওয়ার উদ্দেশে সিলেট যাচ্ছিলেন। প্রটোকলের গাড়িটি সামনেই ছিলো। মন্ত্রীর গাড়ি রায়পুরা উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ডে পৌঁছালে ভৈরব থেকে নারায়ণগঞ্জগামী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কাRead More


২৪ ঘন্টায় করোনা রোগীর সংখ্যা ১৬১৭, মৃত্যু ১৬ জনের

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাসে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৬১৭ জন। এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন। বুধবার ২০ মে সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জনে। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।Read More


বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান

অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করছে। আজ বুধবার বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করতে যাচ্ছে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ জানিয়েছেন। তিনি বলেন, বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে। এদিকে আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় আম্পান বঙ্গোপসাগরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এটি আজ বুধবার দুপুর চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪৮০Read More


দরিদ্রদের জন্য ৩ মাসের বেতন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোবিড ১৯) বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। লোক ডাউনে বাংলাদেশসহ গোটা বিশ্ব। বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে জনগণকে প্রণোদনা দিয়ে যাচ্ছে। এদিকে যখন বিচ্ছিন্ন ভাবে দুই এক যায়গায় সরকারী ত্রাণ আত্মসাতের খবর পাওয়া যাচ্ছে তখনই সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারমান, মেম্বারবৃন্দ একটি মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। তারা তাদের ৩ মাসের বেতন ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য দিয়ে দিচ্ছেন। এই টাকা দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে যাতে কিছু মানুষ তাদের পরিবারবর্গকে নিয়ে কিছুটা হলেও আনন্দে আপ্যায়ন করতে পারে । ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান,Read More


২৫০ পরিবারে সিলেট ক্যাডেট কলেজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ সামগ্রী বিতরণ

সিলেট সদর উপজেলার সিলেট ক্যাডেট কলেজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগ ২৫০ জনের অধিক দুস্থ ও মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২টায় খাদিম নগর ইউনিয়নে বড়শলা, মংলিপাড়, বাইশটিলা, ছালেপুর, বাউয়ার কান্দি, বনবিদ্যলয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সিলেট ক্যাডেট কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর হোসেন। উপস্থিত ছিলেন- সমাজ সেবক আযাদ আহমেদ সাদ, জাতীয় শিশু কিশোর ও চাঁদের হাট বিমান বন্দর শাখার সাধারণ সম্পাদক শাহাদাতRead More