সিলেটের শামসুদ্দিন হাসপাতালে আরোও ১ জনের মৃত্যু
সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বুধবার (২৮ মে) দিবাগত মধ্যরাতে মারা গেছেন আরোও ১ ব্যক্তি। তার বয়স ৬৫ বছর মৃত ব্যক্তি সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় বাস করতেন। তার মূল বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র।
জানা যায় করোনার উপসর্গ নিয়ে ২-৩ দিন আগে শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐ ব্যক্তি। বুধববার দিবাগত (২৮ মে) রাত ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স ৬৫ বছর।
আজ সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে স্বাস্থ্যবিধি মোতাবেক তার দাফন-কাফন করতে নির্দেশ দেয়া হয়েছে।
Related News
জালালাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জৈনুদ্দিনের মতবিনিময় সভা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের ৩ নংRead More
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে সিলেটে আলোচনা সভা
শুধু শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটেরRead More

