Main Menu

admin

 

আশফাক আহমদের পক্ষ থেকে ঘোপালে ৬০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদের ব্যক্তিগত পক্ষ থেকে কান্দিগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঘোপাল পয়েন্টে ৬০ টি পরিবারে খাদ্যসামগ্রী (চাল,তেল, পেয়াজ,আলু) বিতরণ করেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হানিফ আলী, বিশিষ্ট মুরব্বি আতাউর রহমান, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আলী হোসেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমেদ, ছাত্রলীগ নেতা আমিন আহমদ, সিরাজ উদ্দিন, আলতা মিয়া, উকিল আলী, বারিক উল্লা, স্বেচ্ছাসেবক লীগের তসলিম উদ্দিন, কদ্দুস মিয়া,Read More


ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি এক শুভেচ্ছা বার্তায় নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরোও বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’ তিনি বলেন, ‘এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব।Read More


২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন করে ১ হাজার ৮৭৩ জন শনাক্ত

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩২ হাজার ৭৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন। শনিবার (২৩ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানানRead More


খাদিমপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ জানালেন এলাকাবাসী

সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউপি’র ৪নং ওয়ার্ডের স্বনাধন্য সদস্য আনোয়ার হোসেন আনু’র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং ভিওিহীন সংবাদের তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানিয়েছন এলাকাবাসী । গত ১৯শে মে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু’র কাছে মহিলা লাঞ্ছিত শিরোনামে সংবাদ প্রচার করা হয়েছে। যা মোটেই সঠিক নয়। অনলাইন নিউজ পোর্টালে যে সংবাদ প্রকাশ করানো হয়েছে যাহা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। আনোয়ার হোসেন আনু ৩ বারের জনন্দিত একজন ইউপি সদস্য, তার জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি চক্র এমন অসত্য ফরমায়েশি সংবাদ প্রচারRead More


ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপি নেতা শাহজামাল নূরুল হুদা

সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ৭নং মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজামাল নূরুল হুদা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় বলেন, আত্মশুদ্ধির মাস মাহে রমজান। এক মাস সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুলফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকেRead More


হিন্ধু ধর্মাবলম্বী হয়েও রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করলেন সৌমিত্র দাম পিংকু

সাম্প্রদায়িক সম্প্রীতির উর্ধে উঠে পবিত্র মাহে রমজানে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করলেন সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহবায়ক সৌমিত্র দাম পিংকু। আজ ২২ মে শুক্রবার বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইট সংলগ্ন ও রিকাবীবাজার এলাকায় সৌমিত্র দাম পিংকু’র ব্যক্তিগত উদ্যোগে, নীলিমা ফাউন্ডেশনের পক্ষে প্রায় দেড়শতাধীক রোজাদারদের মধ্যে ইফতারির প্যাকেট বিতরণ করেন। তিনি যদিও হিন্ধু ধর্মের অনুসারী, তবুও তার কাছে মানব ধর্ম সবচেয়ে বড়। সৌমিত্র দাম পিংকু, সবসময় মানবসেবায় বিশ্বাসী। করোনা ভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় মানুষদেরকে তিনি বিভিন্ন ভাবে আর্থিক সহযোগীতা করে আসছেন। তার কাছে হিন্ধু মুসলিম বা কোন ধর্মRead More


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২১ মে বৃহস্পতিবার তার শরীরে করোনা শনাক্ত হয়। তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন থেকে শরীরে জ্বর, কাশি দেখা দেয়। করোনা ভাইরাসের এমন ‍উপসর্গ দেখা দিলে তিনি গতকাল করোনা পরীক্ষা করান। পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে। তিনি শারিরীক ভাবে সুস্থ রয়েছেন। সিলেট ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাদেল। এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল করোনা মহামারির শুরু থেকে অসহায়, দরিদ্র, কর্মহীন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।


পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড.  একে আব্দুল মোমেন এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায়, গরীব, দুস্থ ও রোগীদের মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় সার্কিট হাউজে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অসহায় লোকদের মধ্যে চেক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান হেলেন আহমদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নোবেল, পররাষ্ট্রমন্ত্রীরRead More


সিলেটে ১ দিনে করোনায় মৃত্যু ৩, এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ১১

সিলেটে একদিনে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তারা মারা যান। মৃত সবাই পুরুষ বলে যানা গেছে।  স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন বালাগঞ্জের, ১ জন বিয়ানীবাজারের ও অপরজন সিলেট নগরীর বাসিন্দা। মৃত ব্যক্তিরা হলেন, বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মালপাড়া গ্রামের আবুল কাশেম (৪০) গত রাত দেড়টার দিকে মারা যান। তাকে বুধবার রাত ১০টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল। এর আগে, মঙ্গলবার তিনি করোনাক্রান্ত বলে শনাক্ত হন। আবুলRead More


২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত এক হাজার ৭৭৩, মৃত্যু সংখ্যা ২২

অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটিই এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। গতকাল রেকর্ড এক হাজার ৬১৭ জন করোনা রোগী শনাক্ত হন। আজ সেই রেকর্ড ভেঙে গেলো। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২৮ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪০৮ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন। বৃহস্পতিবারRead More