admin
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা রোগী শনাক্ত ১০২ জন, সুস্থ হলেন ১৪
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন মাত্র ১৪ জন। আক্রান্তের চাইতে সুস্থ হওয়ার হার কম। যার ফলে মানুষের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। জানা গেছে, সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হলেন আরও ১০২ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৮ জন, সুনামগঞ্জ জেলার ৮ জন, হবিগঞ্জ জেলার ১৬ জন এবং মৌলভীবাজার জেলার ২০ জন। এই ১০২ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৩৪৬ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্তRead More
সব বৈদেশিক দূতাবাসে হাসিমুখে সেবা দিওয়ার নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসে হাসিমুখে সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন তিনি। ড. মোমেন বাংলাদেশ মিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন সেবাগ্রহীতাদের সাথে কোনোধরনের দুর্ব্যবহার না করেন সে বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের নির্দেশ দেন। এসময় তিনি আরও বলেন, যেকোন ধরনের কর্তব্যে অবহেলা, সেবা দিতে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, বাংলাদেশের সকল দূতাবাসে সেবার গুণগত মান বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। মিশনসমূহে চালুকৃত হটলাইনগুলোRead More
হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
বৃক্ষরোপনকে সামাজিক আন্দোলনে পরিণত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) হাউজিং এস্টেট এসোসিয়েশন কার্যালয়ের সামনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের অস্তিত্বের স্বার্থেই বৃক্ষরোপন করতে হবে। একইসাথে রোপনকৃত বৃক্ষকে পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। তাহলেই বৃক্ষরোপন কার্যক্রম সফল হবে। হাউজিং এস্টেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক ওলায়েত হোসেনRead More
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সদর উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সব সময় বিশ্বের সকল দুর্যোগ মুূূহুর্তে মানুষের পাশে এসে দাড়ায়। তাদের এই মানব সেবার অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবারও দেশের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষেদের পাশে এসে দাড়িয়েছেন তারা। আর্ত-মানবতার কল্যাণে লায়ন্স ক্লাবের অবদান অপরিসীম। তিনি সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানোর জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানান। আজ শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর উদ্যোগে সিলেটের বন্যা দুর্গত অসহায় মানুষদের মধ্যে সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।Read More
সিলেট নগরীতে মোবাইল কোর্টের মাধ্যমে কারেন্ট জাল জব্দ ও ১০ হাজার টাকা জরিমান
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও এসএমপি, সিলেটের যৌথ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন এলাকার কুদরত উল্লা মার্কেট, মহাজন পট্টি ও সুরমা মার্কেট এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে বৃহস্পতিবার (২৩ জুলাই) টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৯৪ কেজি ১৯৮২০০মিটার কারেন্ট জাল ও নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিলেট জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট হাছিবুর রহমান উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়ানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার দ্বিজরাজ বর্মন, সদর উপজেলা সহকারীRead More
সিরিয়ায় নির্বাচনে আসাদের জোটই পেলো সংখ্যাগরিষ্ঠতা
সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দল বাথ পার্টি ও তার জোটসঙ্গীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে৷ মঙ্গলবার সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলগুলিতে হওয়া সংসদ নির্বাচনের ফল জানা যায়৷ প্রত্যাশা যা ছিল, ফলাফল তা-ই হয়েছে৷ ক্ষমতাসীন বাশার আল-আসাদের দল বাথ পার্টি ও তার জোটসঙ্গীদের পক্ষেই এসেছে সংখ্যাগরিষ্ঠতা৷ রোববারের ভোটে ২৫০টি আসনের মধ্যে ১৭৭টি পেয়েছে এই জোট৷ কিন্তু ভোট দিতে আসেন ৩৩ শতাংশ ভোটার, যা ২০১৬ সালের চেয়ে ২৪ শতাংশ কম, জানান সিরিয়ার নির্বাচন কমিশনের প্রধান সামির জামরিক৷ নির্বাচনের ফলাফলে কেউ অখুশি থাকলে তা জানানোর সুযোগ আছে জানিয়ে তিনি বলেন,‘নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী ফলাফলে সন্তুষ্টRead More
দেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৭৪৪ জন
বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন। আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫০টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২Read More
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সিলেট সদর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মৎস্য অধিদপ্তর সিলেট এর উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উক্ত কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলা পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা আক্তারা, উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষাRead More
সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ
মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে সিলেটে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় চাদনী ঘাটস্থ আলী আমজাদের সিঁড়ি দিয়ে সুরমা নদীতে মৎস্য অধিদপ্তর সিলেট এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাংবাদিক আফতাব চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউলRead More
তৃতীয় দফা বন্যার কবলে সিলেট সদর উপজেলা
সিলেট সদর উপজেলা তৃতীয় দফা বন্যার কবলে পড়েছে। উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় জনজীবণ দুর্ভোগে পড়েছে। জানা গেছে, সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ, ২নং হাটখোলা, ৩নং খাদিমনগর, ৪নং খাদিমপাড়া, ৫নং টুলটিকর, ৬নং টুকেরবাজার, ৭নং মোগলগাঁও, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন নতুন করে বন্যায় কবলিত হয়ে পড়ছে। এব্যাপারে জালালাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান জালালাবাদের কালিরগাঁও, মানসিনগর, রায়েরগাও,দাবাদা কান্দি, সর্দারেরগাঁও, নওয়াঁও, খাসেরগাঁও, আলী নগর, পালপুর, হ্যাংলা কান্দি, কালারুকা, বাছাইর পারসহ ১৪টি গ্রাম খুব বেশি বন্যায় আক্রান্ত। তিনি আরোও বলেন উক্ত এলাকার জন্য কমপক্ষে ৪টি আশ্রয়Read More

