সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্টা বার্ষিকী ও শেখ হাসিনার সুযোগ্য সন্তান, আইসিটি উপদেষ্টা, জাতির পিতার দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এবং সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বাদ আসর কুমারগাঁও তেমুখী পয়েন্ট সংলগ্ন হাজী সুন্দর আলী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন -টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুকিত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মোস্তফা উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান সামাদ, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সেলিম আহমেদ, আহবায়ক কমিটির সদস্য মো. ময়না মিয়া,নুর আহমদ,এহসান মাহমুদ, আবু বকর, মো. আব্দুর রব, নুর আহমদ, রোম্মান আহমদ,লায়েক আহমদ, জুনেদ আহমদ, আব্দুস সালাম রিজভী, উপজেলা ছাত্রলীগ নেতা মো. আল আমিন প্রমুখ।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

