admin
ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : রিজভী
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মাটি ও মানুষের সাথে বিএনপির সম্পর্ক। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছি। তারা মানুষের কল্যাণের জন্য, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, এখনো করে যাচ্ছেন। তাই আমাদেরকে ধ্বংস করতে পারবে না। পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, আমাদেরকে ধ্বংস করতে পারবে না, আমরা জেগে উঠবো। কারণ আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের আর্থিক উন্নয়নের পক্ষে আছি। তাই যতই দেশি-বিদেশি ষড়যন্ত্রRead More
দেশে ২৪ ঘণ্টায় আরো ২২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত ৫৪
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন মারা গেছেন। এছাড়া আরো ২২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এদিকে দেশে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা উল্লেখযোগ্যভাবে কমেছে। ডাঃ নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। গত ২৪ ঘণ্টায় ২২৭৫ জনসহ দেশেRead More
সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন
ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের দুই বগির মাঝে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর এর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। আখাউড়া রেলওয়ে থানার ওসি শাকিউল আজম বলেন, জেনারেটরের কেবলে ত্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। পরে রেলের গার্ড এবং পুলিশ সম্মিলিতভাবে আগুন নেভায়। ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ফের ছেড়ে যায় বলে জানান তিনি। ঘটনার বিবরণ দিয়ে এ ট্রেনে যাত্রী সেবার দায়িত্বে নিয়োজিত মুন্না জানান,Read More
সিলেটে করোনাকে জয় করলেন আরোও ৩১০০ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৬৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৬৬ জন। এ নিয়ে সিলেট বিভাগে সুস্থ হলেন ৩১০০ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে ৫ জনের মৃত্যু ঘটে। রোববার (২৬ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে শনাক্ত ৬৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জ জেলায় ১২ জন। হবিগঞ্জ জেলায় ৭ জন রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজারRead More
শারমিন ৩ দিনের রিমান্ডে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক নেত্রী শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এই আদেশ দেন। শারমিন জাহানকে আদালতে হাজির করে তিন দিন রিমান্ডে নেয়ার আবেদন করে ডিবি পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। বিএসএমএমইউ ভিসি কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন প্রক্টর মোজাফফর আহমেদ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমীনকে গ্রেফতারRead More
কোরবানি পশু পরিবহনে রেলওয়ের দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে স্বল্প ভাড়ায় পশ্চিমাঞ্চল তথা দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। খামারি তথা পশু ব্যবসায়িদের কাছ থেকে চাহিদা পাওয়া গেলে ট্রেনগুলো চলাচল শুরু করবে। আজ শনিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রেলওয় সূত্র জানায়, এ লক্ষ্যে পশু ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী কোরবানি পশু পরিবহনে রেলের এই স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। ট্রেনগুলো চালানোর জন্য দু’টি রেক প্রস্তুত রাখা হয়েছে। খামারি তথা পশু ব্যবসায়িদের কাছ থেকে চাহিদাRead More
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৫২০
বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৫২০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ১৭৮ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন। আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৬১৫ টি এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের মিলে ১০ হাজার ৪৪৬টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪.১২ শতাংশ এবং এ পর্যন্তRead More
যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিমের উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষ ও বন্যা কবলিতদের সাহায্যার্থে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব এম এ হাসিম এর পারিবারিক উদ্যোগে ১০ কেজি চাউল, ২ কেজি পিয়াজ ও ১ লিটার সোয়াবিন তেল ৫০০ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। শনিবার ২৫ জুলাই সকাল ১০ টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারস্থ মোল্লাবাড়তে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও সমাজসেবী আলহাজ্ব এম এ হাসিম। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালাম, মোঃ আবুল কালাম, মোঃ রেজাউল করিম, হাসিমী মডেল একাডেমীর পরিচালক মোঃ কামাল হোসাইন,Read More
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া নাহিদার অনৈতিক কর্মকান্ডের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি
সিলেট নগরের বনকলাপাড়ার নাহিদা আক্তারের অনৈতিক কর্মকা-ের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন জালালাবাদ থানার মোহাম্মদী দুসকী এলাকার বাসিন্দা মো. ইউসুফ মিয়া। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইউসুফ মিয়া বলেন, ‘নাহিদা তার ভাই পরিচয়দানকারী সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফয়জুল নূর চৌধুরীর ছেলে ছইদ মিয়া চৌধুরীর চার শতক জমি নিজে সাক্ষী থেকে দুই লাখ টাকায় আমার কাছে বিক্রি করেন। এরপর আমি এই জমি ভোগদখল করে আসছি। জমির খাজনাও পরিশোধ করেছি। কিন্তু কয়েকদিন ধরে নাহিদা ফের আমার কাছে আরও অর্থ দাবি করেন। অর্থ না দিলে জমি থেকে উচ্ছেদের হুমকিও দেন।’Read More
১৪ মাস পর ওসমানীনগরের নিখোঁজ আমিনুল সাতক্ষীরায় উদ্ধার
সাতক্ষীরার দেবহাটার এক সাংবাদিক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার আপপ্রান চেষ্টায় এবং সিলেট ভয়েসের সহযোগিতায় ১৪ মাস আগে সিলেটের ওসমানীনগর থানার মোবারকপুর থেকে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী যুবক আমিনুল ইসলামকে (২৫) ফিরে পেয়েছে তার পরিবার। সে ওসমানীনগর থানার মোবারকপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০ টায় দেবহাটা থানা ভবনে তার বাবার কাছে আমিনুলকে হস্তান্তর করেন ওসি বিপ্লব কুমার সাহা। এর আগে প্রায় ১ বছর ধরে সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় ঘুরে সপ্তাহ খানেক আগেই পাগলপ্রায় বেশে দেবহাটাতে পৌঁছায় আমিনুল। সেসময় থেকেই সে অবস্থান করছিলো সখিপুর মোড় ওRead More

