admin
মঙ্গলবার চাঁদ দেখা যায়নি, ঈদ ১ আগস্ট
মঙ্গলবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ১ আগস্ট শনিবার বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। এর আগে সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩১ জুলাই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওই ঘোষণায় বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার সেখানেRead More
ঈদের আগে ২৫০০ টাকা করে পাচ্ছে আরো ১০ লাখ পরিবার
ঈদের আগে আরো ১০ লাখ দুস্থ পরিবার আড়াই হাজার টাকা করে পাচ্ছে। মুজিববর্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ অতিদরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই অর্থ দেয়ার কথা রয়েছে। ইতোমধ্যে গত রোববার পর্যন্ত ২০ লাখ পরিবারকে মোবাইল পরিষেবার মাধ্যমে এই অর্থ প্রদান করা হয়েছে। ঈদের আগে আরো ১০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে দেয়া সম্ভব হবে। প্রতি পরিবারে ৪ জন করে হিসাব করলে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে ৪০ লাখে। সব মিলিয়ে ৩০ লাখ পরিবারকে কোরবানি ঈদের আগে নগদ সহায়তার অর্থ দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাকি ২০ লাখ পরিবারের তথ্যRead More
চাঁদপুরে মেঘনায় ভারতীয় জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে। মঙ্গলবার সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এই জাহাজটি। দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ১৪ নাবিককে উদ্ধার করেছে। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে পাঁচ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে। জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র শ্রুতেরRead More
তৃতীয় দফা বন্যায় তাহিরপুরে জনদুর্ভোগ
তৃতীয় দফা বন্যায় সুনামগঞ্জের তাহিরপুরের লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। গত তিন দিন ধরে ভারী বর্ষণে ফলে নদী ও হাওরের পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার নিন্মাঞ্চলের প্রায় ৭০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকেই আশ্রয় কেন্দ্রগুলোতে বানবাসি লোকজনের আগমন বৃদ্ধি পেয়েছে। দু দফায় বন্যাশ্রয় কেন্দ্রে থাকা পরিবারগুলো যখন তাদের ঘরবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তৃতীয় দফা বন্যা দেখা দেয়ায় আবার তাদের সেখানেই থাকতে হচ্ছে। গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে নতুন করে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এদিকে, তাহিরপুর উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে জাদুকাটা নদীর পানি বিপৎসীমার উপরRead More
দক্ষিণ সুরমায় রিপন হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন কারাগারে
সিলেট বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন রিপন হত্যা মামলার প্রধান আসামি ইজাজুল (২৮) ও রিমু (২৮) আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (২০ জুলাই) দুপুরে তারা সিলেট মেট্রোপলিটন ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পুলিশ জানায়, শ্রমিক নেতা রিপন হত্যার ঘটনায় স্ত্রীর দায়ের করা মামলায় এজহার নামীয় প্রধান আসামি ইজাজুল ও ২নং আসামি রিমু। ইজাজুল বরইকান্দিস্থ ১নং রোডের মৃৃত ফরিদ মিয়ার ছেলে ও রিমু একই এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে। এদিকে রবিবার (১৯ জুলাই) দক্ষিণ সুরমা থানা পুলিশRead More
নগরীর পীরমহল্লায় পুলিশ হাতে ইয়াবাসহ গ্রেপ্তার ২
সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১০৫ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) পূর্ব পীরমহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার (২০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত রাশেদ আহমদ (১৯) সিলেটের ফেঞ্চুগঞ্জের ফরিদপুর গ্রামের তাহের আলীর ছেলে ও মো. সবুজ হোসেন চৌধুরী সিলেটের বিয়ানীবাজারের বালিংগা গ্রামের মো. সানু মিয়ার ছেলে। আসামি টিপু সুলতান (২৬) সিলেটের এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশে করোনায় আরো ৫০ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৯২৮ জন
দেশে করোনাভাইরাসে আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৬৬৮ জন। আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৩২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। শনাক্তের হার ২১.৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৪Read More
গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ৪
মাদক বিরোধী চলামান অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে। রবিবার গোয়াইনঘাট থানার এসআই মাছুম আলম অভিযান পরিচালনা করে নয়াবস্তি এলাকার মাদক ব্যবসায়ী মফিজ মিয়া (৪৫) পিতা-মো. বেনু মিয়া, এবং ফরিদ মিয়া (৪০) পিতা-মৃত আফজ উদ্দিন দ্বয়কে ৭ বোতল ভারতীয় মদসহ আটক করে। অপর এক অভিযানে সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই খালেদ মিয়া অভিযান পরিচালনা করিয়া গোয়াইনঘাট থানার লামাপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মো. কালা মিয়া (৩০) পিতা-মৃত আলকাছ মিয়াকে ৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এছাড়া গোয়াইনঘাট থানার এসআইRead More
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ শুরু হচ্ছে কাল
আগামীকাল মঙ্গলবার সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে। ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’-এই স্লোগান সামনে রেখে এ বছর আগামী ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপি সপ্তাহটি পালিত হবে। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী ২২ জুলাই সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এRead More
অনলাইনে সাত দেশের নারী উদ্যোক্তাদের গ্রাম মেলা সিলেটে উদ্বোধন
বাংলাদেশে করোনাকাল চলছে চারমাস। মুখ থুবড়ে পরেছে অর্থনীতি। কর্মশূন্য বহু মানুষ। এদের মধ্যে নারী উদ্যেক্তারা অন্যতম। করোনায় কাজ থেমে আছে উদ্যোক্তাদের কাজ। বন্ধ হয়ে আছে কারখানা ও শোরুম। সীমিত আকারে খুললেও বিক্রি নেই বললেই চলে। বন্ধ হয়ে গেছে সরকারি ও বেসরকারি সব মেলা। তবুও টানতে হচ্ছে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন। মূলধন ভেঙে এখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন সামনে এগোনো ছাড়া আর কোন উপায় নেই। এমন অবস্থায় সাউথ এশিয়ান গ্রাসরুটস্ ডেভেলপমেন্ট ফোরাম(এসএজিডিএফ) আয়োজন করেছে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন মেলা GRAM(Grassroots Regional Artisan Movement)। এসএজিডিএফ চায়না ক্যান্টন ফেয়ারেরRead More

