Main Menu

admin

 

সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৭ জনের

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৬০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত সিলেটে একদিনে সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় সিলেটে হাসপাতালে ও বাড়ি চিকিৎসাধীন আরও ১৪০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী। রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬০২ জনের দেহে করোনাভাইরাসেরRead More


প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৮০০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রোববার (১১ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো পাঠানো হয়। বন্দরে আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব উদত ঝা। এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের বিখ্যাত এই হাড়িভাঙা আম খেতে অনেক সুস্বাদু। ওইদিন ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন আমগুলো গ্রহণ করেন। এরপর তিনিRead More


সিলেটে দুই থানার তৎপরতায় ‘কুখ্যাত’ ডাকাত গ্রেফতার

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ দখড়ি এলাকার ‘কুখ্যাত’ ডাকাত মো. আবুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। দুই থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন তিনি। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শনিবার বিকালে আবুলকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান। মো. আবুল জালালাবাদের হাটখোলা ইউনিয়নের দখড়ির ফয়জুল মিয়ার ছেলে। পুলিশ জানায়, আবুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় ৪টি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, গরুচুরিসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত। নগরীর জালালাবাদ থানা, গোয়াইনঘাট থানা, কোম্পানীগঞ্জ থানা ওRead More


লালাবাজার ও নাজির বাজারে হাবিবের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান বলেছেন, আওয়ামী লীগ সরকার যে ওয়াদা দেয় তা অক্ষরে অক্ষরে পালন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে যে উন্নয়ন হয়েছে অতীতের কোন সরকার তা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশে বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০ জুলাই) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও নাজির বাজারে হাবিবুর রহমান হাবিবের পৃথক নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব কেRead More


রাজশাহী মেডিকেলের আরো ১৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গে ১৩ জন মারা গেছেন। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। রোববার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, নাটোরের ছয়জন, পাবনার একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের দুজনের বয়স ২১-৩০ বছর আর বাকি ১৭ জনের বয়স ৪১-৬৫ বছরের মধ্যে ছিল। সংক্রমণ ও উপসর্গে মৃত্যুরRead More


ভূমধ্যসাগর থেকে ৪৯ বাংলাদেশী উদ্ধার

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ৪৯ জন বাংলাদেশী অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসী লিবিয়া থেকে ইউরোপ যাত্রা করেছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয়। তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গতকাল শুক্রবার এ কথা জানিয়েছে। গত ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি জমায় তারা। এর আগে, গত মাসে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ভূমধ্যসাগরে ভেঙে যায়। পরে তিউনিশিয়ার নৌবাহিনী ওই নৌকা থেকে ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এছাড়া গত ২৪ জুনRead More


২৮ বছর পর শিরোপা জিতে উল্লসিত মেসি

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় আন্তর্জাতিক শিরোপা জিতলো আর্জেন্টিনা। মেসি পেলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা। অ্যানহেল ডি মারিয়ার করা একমাত্র গোলে কোপা আমেরিকার ফাইনালে লিড নেয় লিওনেল মেসির দল। ম্যাচের শুরু থেকে ব্রাজিল পায়ে বল রেখে গোল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। রদ্রিগো ডি পলের দেয়া লং বল থেকে ডি মারিয়া নিখুঁতভাবে ব্রাজিলের গোলকিপার এডারসনের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে টানা দুটি কোপা আমেরিকায় আর্জেন্টিনা ফাইনালে গিয়েও হেরে যায়। ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুটআউট থেকে গোল করতে ব্যর্থ হয়েRead More


সিলেটে ১ শ জন আটক, ৭৫ যানবাহনে পুলিশের মামলা

করোনা সংক্রমণ রোধে ঘোষিত কঠোর লকডাউনের ১০ম দিন (শনিবার) সরকারি বিধিনিষেধ অমান্য করার দায়ে ৭৫টি যানবাহনে মামলা ১০০টি যানবাহন আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে ২৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৩১টি মোটরসাইকেল, ১৩টি প্রাইভেট কার ও ০২টি অন্যান্য যানবাহনে সর্বমোট ৭৫টি মামলা এবং ৪৪টি সিএনজিচালিত অটোরিকশা, ২০টি মোটরসাইকেল, ০৬টি প্রাইভেট কার ও ৩০টি অন্যান্য মোটরযানসহ মোট ১০০টি যানবাহন আটক করা হয়। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএমপি জানায়- করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ওRead More


ভারি বর্ষণ: জাপানে আড়াই লাখ মানুষকে সরানোর নির্দেশ

ভারি বর্ষণে জাপানের দক্ষিণাঞ্চলের ২ লাখ ৪৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার দেশটির আবহাওয়া বিভাগ এ নির্দেশনা জারি করে। জাপান টাইমস এ খবর জানিয়েছে। জাপানের আবহাওয়া বিভাগ দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেশ কয়েকটি শহরের নাগরিকদের ওপর এ নির্দেশনা জারি করে। এরমধ্যে হিতোয়োসি দ্বীপের শহরটিও অন্তর্ভূক্ত রয়েছে। আবহাওয়া বিভাগের কর্মকর্তা কাগোশিমা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নদী উপচে পড়া ও ভূমিধসের বিষয়ে বাসিন্দাদের উচ্চ সতর্ক থাকতে হবে।’ এ সময় তিনি তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশনা দেন। ভারি বৃষ্টির কারণে ওই অঞ্চলের বিভিন্ন নদীর পানি অস্বাভাবিক বেড়ে গেছে।Read More


আইনী লড়াইয়ে ন্যান্সি

নিজের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় আইনী লড়াইয়ে নেমেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বেদখল হওয়া পৈতৃক সম্পত্তি উদ্ধার করতে চাচার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। নড়াইল জেলা আদালতে ন্যান্সির পক্ষে মামলাটি করেছেন তার বড়ভাই জাকারিয়া নোমান। মামলার অভিযোগে বলা হয়েছে, নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া এলাকার চোরখালি মৌজায় ন্যান্সির বাবা প্রয়াত সৈয়দ নাইমুল হকের ১৬ শতক পৈতৃক জমি আছে এবং তার বাবা নাইমুল হক ও মা মায়াতুন নাহারের ক্রয়কৃত আরও ৮ শতক জমি আছে। ওয়ারিশ সূত্রে যার মালিকানা ন্যান্সি, তার দুই ভাই জাকারিয়া নোমান, শাহরিয়া আমান সানি ও অন্যRead More