admin
রূপগঞ্জের ঘটনায় ন্যূনতম গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রূপগঞ্জের আগুনের ঘটনায় কারো ন্যূনতম গাফিলতি থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, ঘটনাটি মর্মান্তিক। দুটি তদন্ত কমিটি হয়েছে। তদন্ত রিপোর্টে যারাই দোষী সাব্যস্ত হবে তাদের বিচার হবে। শনিবার দুপুরে রূপগঞ্জের কর্ণগোপে সেজুন জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার মো: জায়েদুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। মন্ত্রী বলেন, এখানে কতজন লোক কাজ করতো তা আমরা তদন্ত করছি। এঘটনা দুটি তদন্ত কমিটি হয়েছে, তদন্তের পর আমরা বলতে পারবো। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। যারাRead More
জয়ে বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট
জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ৩৩৭ রান, বাংলাদেশের দরকার ৭ উইকেট। কী হবে ফল? এর উত্তর মিলবে সিরিজের একমাত্র টেস্টের পঞ্চম ও শেষ দিনে। হারারে মাঠের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। প্রথম ইনিংসে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানসহ বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪৬৮ রান। জবাবে স্বাগতিক জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে থাকে ১৯২ রানে। চতুর্থ দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ১ উইকেটে ২৮৪ রান করে। ফলে লিড দাঁড়িয়েছে ৪৭৭ রানে। ১১৫ রানে সাদমান ও ১১৭ রানে শান্তRead More
ড়লেখায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই গৃহবধুর চিকিৎসায় আর্থিক সহায়তা
মৌলভীবাজারের বড়লেখায় স্বামীর দেওয়া আগুনে অগ্নিদগ্ধ গৃহবধূ রহিমা বেগমের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরাম। শুত্রবার বিকেলে ফোরামের অস্থায়ী কার্যালয়ে গুরুতর আহত গৃহবধূর বাবা হতদরিদ্র রফিক উদ্দিনের হাতে আর্থিক সহায়তার ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। এসময় বড়লেখা রিটায়ার্ড সিনিয়র সিটিজেন ফোরামের জেনারেল সেক্রেটারী মো. আব্দুস সাত্তার, নির্বাহী সদস্য কৃপাময় পাল, মোদরিছ আলী, আব্দুল খালিক, জেনারেল মেম্বার হাফেজ মাওলানা শাহীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উপজেলার হরিপুর গ্রামের রফিক উদ্দিনের মেয়ে রহিমা বেগম (২০) আরেঙ্গবাদ গ্রামে স্বামী-শ্বাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেয়ে আড়াই বছরের ছেলেকে নিয়ে ৭ মাসRead More
সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে: মাসুক উদ্দিন
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ২০২০ সালে মহামারি করোনা ভাইরাস শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় পবিত্র রমজান মাসে মাসব্যাপী সেহরী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছিল। দেশে বৈশ্বিক মহামারি ৩য় ধাপ শুরু হওয়ায় আবারো সিলেট মহানগর যুবলীগ অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ, খাদ্য সামগ্রী ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করে সিলেট মহানগর যুবলীগ মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। জনগণের কল্যাণে আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনিRead More
সিলেটে মানবিক সাহায্যের নামে ‘সাইবার প্রতারণায় ২ জন গ্রেফতার
সিলেটে মানবিক সাহায্যের নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই ‘সাইবার অপরাধী’কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান ওসমানীনগর থেকে মো. জাফরান খান (১৯) ও তারেক হোসেন (২১) নামের এই দুইজনকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত মো. জাফরান খান (১৯) সিলেট জেলার ওসমানীনগর থানার ইলাশপুর (দক্ষিণ) গ্রামের আব্দুল গিয়াস খানের ছেলে ও তারেক হোসেন (২১) একই উপজেলার নিজকরনসী (উত্তর পাড়া) গ্রামের মো. সুফি মিয়ার ছেলে। শনিবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এRead More
নিখোঁজের ২দিন পর গোয়াইনঘাটের নৌকার মাঝির লাশ উদ্ধার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার সংলগ্ন চেঙ্গেরখাল নদীতে যাত্রীবাহী নৌকার সঙ্গে বাল্কহেড (বলগেট) এর সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর রুমেল নামের যুবকের (নৌকার মাঝি) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) বিকেলে নন্দীরগাঁও ইউনিয়নের রানিগঞ্জ গ্রামের চেঙ্গেরখাল নদীর টলাবিল হাওর থেক তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমেল আহমদ উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মন্তাজ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চেঙ্গেরখাল নদীতে টলার হাওরে রুমেলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম খাঁন ঘটনাস্থলেRead More
সাইফ-কারিনার দ্বিতীয় সন্তানের নাম যা জানা গেল
জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয় সন্তানের নাম ঠিক করে ফেললেন বলিউড তারকা সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে বড় ছেলে তৈমুরের জনপ্রিয়তা এবং সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা দেখে দ্বিতীয় সন্তানের ছবি আর প্রকাশ্যে আনেননি এ দম্পতি। এমনকী, তৈমুর নাম রাখা নিয়েও যেভাবে বিতর্কের ঝড় সামলেছিলেন সাইফ-কারিনা, তা পেজ থ্রি’র পাতা রীতিমতো সরগরম করে রেখেছিল। কিন্তু দ্বিতীয় পুত্রসন্তানের ক্ষেত্রে বেশ মেপেজুকে পা ফেলেছেন নবাব দম্পতি। ছেলের চেহারা তো প্রকাশ্যে আনলেন-ই না, উপরন্তু নাম নিয়েও সংবাদমাধ্যমের কাছে মুখে কুলুপ এঁটেছেন। বলাRead More
৪ রানে ৩ উইকেট, স্বস্তিতে বাংলাদেশ
প্রথম সেশনে প্রাপ্তি ব্রেন্ডন টেইলরের উইকেট। উইকেট যখন সোনার হরিণের মতো, তখন দ্বিতীয় সেশনে হুট করে তিন উইকেটের দেখা পেল বাংলাদেশ, তাও মাত্র চার রানের ব্যবধানে। আর তাতেই হারারে টেস্টে কিছুটা ব্যাকফুটে জিম্বাবুয়ে। স্বস্তিতে বাংলাদেশ। আগের দিনে ১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামে জিম্বাবুয়ে। অভিজ্ঞ টেইলরের সাথে দারুণ মেজাজে ব্যাট করেন অভিষেকে নামা কাইতানো। সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন টেইলর। শেষ পর্যন্ত তাকে ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ। বলে-ব্যাটে ঠিক মতো হয়নি। লেগে ক্যাচ দেন বদলি ফিল্ডার ইয়াসিরের হাতে। ৯২ বলে ওয়ানডে মেজাজে ৮১ রান করে টেইলর ফেরেন সাজঘরে।Read More
আফগানিস্তানের ৮৫ ভাগ এলাকা দখল করে নিয়েছে তালেবান!
আফগানিস্তানের সশস্ত্র গ্রুপ তালেবান বলছে, আফগানিস্তানে ঘাঁটি গেড়ে অন্য কোনো গোষ্ঠীকে তারা প্রতিবেশী দেশে হামলা চালাতে দেবে না। মস্কোতে রাশিয়ার সরকারের সাথে এক বৈঠকের সময় তালেবানের পক্ষে প্রধান আলোচনাকারী কর্মকর্তা শাহাবুদ্দিন দেলাওয়ার একথা জানিয়েছেন। রুশ সরকার তালেবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে। তিনি দাবি করেন, আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা এখন তালেবানের দখলে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যাচ্ছে না। আফগান সরকারের প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা না করার প্রশ্নে যুক্তরাষ্ট্র সরকারের সাথে তালেবানের কোনো ধরনের চুক্তি হয়নি বলেও শাহাবুদ্দিন দেলাওয়ার দাবি করেন। রুশ সরকার বলছে, তাজিকিস্তানের সাথেRead More
সেজানের জুস কারখানায় ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, বাড়তে পারে লাশ
ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট ২২ ঘণ্টার চেষ্টার পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার আগুন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথমে ১১টি পরে আরো সাতটি ইউনিটসহ মোট ১৮টি ইউনিটের সদস্যদের টানা প্রচেষ্টায় শুক্রবার বেলা ৩টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন শুক্রবার বিকেল ৪টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার আগুন লাখার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আসে আরো সাতটি ইউনিট।Read More

