জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, সংকটাপন্ন অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসা চলছে
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আশার কান্দি ইউনিয়নের পশ্চিম তিলক মনিহারা গ্রামে প্রতিপক্ষের হামলায় ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের ময়না মিয়ার ছেলে মোঃ কনু মিয়া (২৮), আব্দুল মালিকের ছেলে রেদওয়ান (২১), মোঃ আজিদ উল্লার ছেলে শিবলু মিয়া (২০), মৃত কনা মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), মৃত আব্দুল মালেকের ছেলে সুজাত মিয়া (১৮), ময়না মিয়ার ছেলে মোঃ কনা মিয়া, মৃত ইশাদ টাকুরের ছেলে তাহিদ মিয়া (৪০),সহ ১০-১২ জন মিলে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালিয়ে ছানু মিয়া (৪৯) ছানু মিয়ার ছেলে হৃদয় আহমদ (২০)ও তাদের বাড়ীর কাজের ছেলে জসিম (২১)কে বন্দুক, রামদা, পাজুন, নাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।
আহতদের অবস্থা বেগতীক দেখে প্রতিবেশী ও আত্মীয় সজন মিলে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান। এ রির্পোট লেখা পর্যন্ত জরুরী অবস্থায় আহতদেরকে্ ওসমানীর হাসপাতালের ৫ম তলায় অপারেশন থিয়েটারে সেলাই বা অপারেশনের প্রস্তুতি চলছে।
হৃদয় আহমদ, তার পিতা ছানু মিয়া ও বাড়ীর কাজের ছেলে জসিম সিলেট এমএজি ওসমানী হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়ল চিকিৎসাধীন রয়েছেন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

