এক দিন রিমান্ড শেষেই হাসপাতালে সাহেদ
দুর্নীতি দমন কমিশনের সাত দিনের রিমান্ডের প্রথম দিন রাতেই বুকে ব্যথা হওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে রিজেন্টের চেয়ারম্যান মো: সাহেদকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এর জরুরি বিভাগে নেয়া হয়েছে তাকে।
অর্থ আত্মসাতের মামলায় দুদক কার্যালয়ে প্রথম দিনের মতো গতকাল সোমবার (১৭ আগস্ট) জিজ্ঞাসাবাদ করা হয় সাহেদকে। সোমবার সকাল ১১টার কিছু পরে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে সাহেদকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আনা হয়।
এর পর দুদকের উপপরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল তাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।
পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) গুলশান করপোরেট শাখার দুই কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় সাহেদকে এ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

