দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত সেই তরুণীর বাবা-ভাইও আক্রান্ত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের আরও ২ জন। আক্রান্তরা উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মৃত সুরুজ উল্লার ছেলে আসিক মিয়া (৫৫) ও একই পরিবারের নুর মিয়া ছেলে শাহরিয়ার হোসেন (১৬)।
জানা যায়, নতুন আক্রান্ত এই দুজন করোনা আক্রান্ত টাইলা গ্রামের সেই তরুণীর বাবা ও ভাই। করোনা আক্রান্ত ওই তরুণীকে আইসোলেশনে নেয়ার পর তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে এই দুজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে পাঠায়।
এনিয়ে দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান ৪ জন। আমরা নতুন আক্রান্তদের আইসোলেশনে পাঠিয়েছি।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

