জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী ১৩
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে প্রার্থী হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও জমিয়তের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ৩ জন। ভাইস চেয়ারম্যান পদে ৫ এবং সংরক্ষিত মহিলা ভাইস পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
তিনি বলেন- ‘৩ পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১০ অক্টোবর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই হবে।’
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়- চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী ৫ প্রার্থী হচ্ছেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকমল হোসেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত প্রার্থী আমেরিকা প্রবাসী সৈয়দ তালহা আলম ও যুক্তরাজ্য প্রবাসী আব্বাস চৌধুরী লিটন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী ৫ প্রার্থী হলেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর (বীরেন্দ্র), জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগের সহসভাপতি ছালেহ আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সাবেক কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মতিন লাকি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে গেল নির্বাচনে লড়াই করা মহিলা আওয়ামী লীগ নেত্রী সুফিয়া খানম সাথী ছাড়াও আরও ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- মহিলা লীগ নেত্রী রীনা বেগম ও সেলিনা বেগম।
তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই, ১৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর আর ২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More

