বোরকা ও হিজাব পরা সাংবিধানিক অধিকার: হাইকোর্ট
অনলাইন ডেস্ক:: বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সেই সঙ্গে দেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা বোরকা পরায় হেনস্তার যে ঘটনা ঘটেছে, সে সব তদন্ত করতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এ-সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মুজিবর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, ধর্মসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ইলিয়াছ আলী মণ্ডল, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
Related News
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More
প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণRead More

