Main Menu

মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন ‎

নিজস্ব প্রতিবেদক:
‎সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম।
‎​গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়। এতে মোগলাবাজার এলাকার অর্ধশতাধিক বয়স্ক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
‎​সম্মিলিত চ্যারিটি কাউন্সিলের কেন্দ্র পরিচালক আব্দুল মোমিনের পরিচালনায় এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালকদ্বয় আলহাজ্ব মো. কাপ্তান হোসেন ও আলহাজ্ব লায়ন্স ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
‎​উক্ত স্বাস্থ্য ক্যাম্পিং কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পরিদর্শন বহিতে মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে-এর নির্বাহী সদস্য ও লন্ডন প্রবাসী জনাব মনছুরুল হক।
‎​এ সময় আরও বক্তব্য রাখেন শওকত আলী ফাউন্ডেশনের পরিচালক মো. মতিউর রহমান মতি, রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ উপ-কমিটির সদস্য শহিদুল ইসলাম, ইকবাল একাডেমির প্রধান শিক্ষক আরিফ আহমেদ এবং তরিকুন নেছা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কবির আহমেদ প্রমুখ।
‎​মেডিকেল কার্যক্রমে চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট আল হারামাইন হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তন্ময়। চিকিৎসককে সার্বিক সহযোগিতা করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স মো. তাহের এবং ফার্মাসিস্ট হিসেবে ওষুধ বিতরণের দায়িত্বে ছিলেন নিজাম আহমেদ।
‎​স্থানীয় বয়স্ক ও অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই মহতী উদ্যোগটি এলাকাবাসী ও সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আয়োজক কমিটি আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *