Main Menu

সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান

সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময়ে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ।

‎​এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চৌধুরী প্রমুখ।

‎​স্মারকলিপিতে নগরবাসীর নানা দুর্ভোগ লাঘবে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন, আম্বরখানা ও মজুমদারী এলাকার বাসস্ট্যান্ড অন্যত্র স্থানান্তর এবং ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ড লালাবাজার এলাকার খালি স্থানে স্থানান্তর। এছাড়া শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, ক্বীন ব্রিজ, কাজীরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু এবং কুমারগাঁও ব্রিজে দিন-রাতে ছিনতাই রোধে পর্যাপ্ত আলোকসজ্জা ও সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‎​স্মারকলিপিতে আরও দাবি জানানো হয়, তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক, যা পথচারী ও কয়েদিদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে। একই সঙ্গে এক যুগ আগে প্রস্তাবিত শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনগুলো দ্রুত বাস্তবায়ন এবং মহানগরীর যানজট নিরসনে তিনমুখী ফ্লাইওভার নির্মাণসহ বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাম্দাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিহাওর বাইপাস সড়ক ও পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকা দ্রুত সম্প্রসারণের জোরালো দাবি জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *