Main Menu

এডভোকেট শামসুজ্জামান জামানকে সিসিক নির্বাচনে প্রার্থীর দাবি সাবেক মেম্বার আব্দুল মালেক এর

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি থেকে পরীক্ষিত ও ত্যাগী নেতা এডভোকেট শামসুজ্জামান জামানকে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও ‘সুবিচার’ হবে বলে মনে করছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা। ২০০৩ সালে বিএনপির ক্ষমতার সময়েও সিসিক নির্বাচনে অংশ নেওয়া এই নেতার রাজনৈতিক অবদান এবং রাজপথের লড়াকু ভূমিকার কথা স্মরণ করে তাকে মূল্যায়ন করার জোরালো দাবি করছেন আব্দুল মালেক মেম্বার। তিনি বলেন সে সময়েও বিপুল ভোট পেয়েছিলেন।

‎​বঞ্চনা ও দলের প্রতি অভিমানের প্রেক্ষাপট:
‎​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিএনপি’র রাজনীতিতে ‘জামান ফ্যাক্টর’ সবসময়ই বেশ প্রভাবশালী। দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের নেতা হওয়া সত্ত্বেও সিলেটের অন্যান্য নেতারা বিভিন্ন পদ-পদবি পেলেও এডভোকেট শামসুজ্জামান জামান বঞ্চিত রয়েছেন। ২০০৩ সালের সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ হকের বিপরীতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
‎​পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেন।

‎ ​বৈষম্যবিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী ভূমিকা ও রাজপথের সক্রিয়তা:
​গত ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে হঠানোর চূড়ান্ত আন্দোলন চলাকালে সিলেটে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন এডভোকেট শামসুজ্জামান জামান। এ সময় আন্দোলন করতে গিয়ে তিনি নির্মমভাবে গুলিবিদ্ধ ও রক্তাক্ত হন, যা সিলেটের রাজপথে তার আপসহীন সংগ্রামের এক অনন্য ইতিহাস হয়ে রয়েছে, যার সাক্ষি সিলেটবাসী।
‎​এর আগেও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়ার পর ‘ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ গঠন করে দুর্বার আন্দোলন গড়ে তোলেন তিনি। এছাড়া সাংবাদিক তোরাব হত্যাসহ বিগত দিনে আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে পুলিশি দমনপীড়নের মুখেও অগ্রভাগে থেকে তিনি প্রতিবাদ চালিয়ে গেছেন। বর্তমানে ‘বাংলাদেশ সলিডারিটি মুভমেন্ট’-এর সামাজিক আন্দোলনে সক্রিয় থাকলেও তার সাথে আমরা যুক্ত, শত শত তরুণ ও যুবকের বড় অংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি।

‎​তবে সিলেট বিএনপি’র একটি অংশের মধ্যে তাকে নিয়ে কিছুটা হিসাব-নিকাশ থাকলেও, পেশাজীবী ও সাধারণ নেতাকর্মীদের মাঝে তার রয়েছে শক্তিশালী ভিত্তি।

‎​রাজপথের এই লড়াকু নেতা ও আইনজীবী নেতাকে আসন্ন সিসিক নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মূল্যায়ন চান আব্দুল মালেক মেম্বারসহ সিলেট জেলা, মহানগর বিএনপিসহ অঙ্গ সহযোগ সংগঠনের নেতাকর্মীরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *