Main Menu

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ গণদাবী পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান বলেছেন, “বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী দেশ ও জাতির এক অনন্য গৌরব। ব্রিটিশ ভারতে তিনিই প্রথম বাঙালি ও সিলেটের কৃতি সন্তান হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়ে কমিশন লাভ করেন। জাতির দুর্দিনে আমাদের কান্ডারী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
‎​তিনি আরও বলেন, “বাঙালির মাতৃভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত সেনাপতি, স্বাধীন বাংলাদেশের অহংকার এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এমএজি ওসমানী আমাদের চিরকালের আলোকবর্তিকা। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে। এছাড়া রাজধানীর ঐতিহাসিক জনতা ভবনকে দখলমুক্ত করা এবং জনতা পার্টিকে দ্রুত নিবন্ধন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
‎​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎​পরিষদের সদস্য শফিকুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন
‎পরিষদের ​সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, ​বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, ​সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন,
‎​সহ-সাধারণ সম্পাদক, সাংবাদিক রুহুল ইসলাম মিঠু, ​সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ​সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, ​তথ্য ও প্রচার সম্পাদক ও সাংবাদিক রহমান ফারুক, ​দপ্তর সম্পাদক সেলিম আহমদ, ​কয়েস আহমদ সাগর, এম উস্তার আলী, শ্রমিক পরিবহন নেতা ইনসান আলী ও আমিন পারভেজ, ​কানাইঘাট উপজেলা পরিষদের সভাপতি নুরুল আমিন চৌধুরী। ​সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাকারিয়া তালুকদার, আতাউর রহমান আতাই, জামাল আহমদ তালুকদার, রুনা সুলতানা, রিয়াজ কুরেশি, হাবিবুর রহমান খান, রফিকুজ্জামান খান, আব্দুর রহমান হীরা প্রমুখ।
‎​আলোচনা সভা শেষে বঙ্গবীর এমএজি ওসমানীর বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *