পবিত্র ঈদুল ফিতরে আশফাক আহমদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সদর ও মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় আশফাক আহমদ বলেন, খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে আবারও এসেছে পবিত্র ঈদুল ফিতর। সমাজের সকল ভেদাভেদ দূর করে নির্মল আনন্দ দিতে ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। বাঙালির প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে।
তিনি আরও বলেন, শুধু ঈদের দিনই নয়, এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন এই অগ্রযাত্রায় সকলকে সহযাত্রী হতে হবে।
শুভেচ্ছা বার্তায় দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করেন আলহাজ্ব আশফাক আহমদ।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভা: মৃত্যুবরণকারি কাতার প্রবাসীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণের দাবি
বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য দূর করা, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিমান অবতরণের পূর্ণাঙ্গ ব্যবস্থাRead More
মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীক পেয়েছেন
সিলেটের ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী আজাদ রহমান ডাব প্রতীকRead More

