দক্ষিণ চীন সাগরে জাপান-আমেরিকার মহড়া
প্রথমবারের মতো দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া চালিয়েছে জাপান এবং আমেরিকা।
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাপানের মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্স। খবর পার্স টুডে
বিবৃতিতে বলা হয়, মহড়ায় হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ জেএস কাগা এবং আমেরিকার দুটি পেট্রোল এয়ারক্রাফটসহ চারটি জাপানি এবং দুটি মার্কিন যুদ্ধজাহাজ অংশ নেয়।
মূলত প্রথমবারের মতো দেশ দুটি আঞ্চলিক পানিসীমায় সাবমেরিন বিরোধী যে সামরিক মহড়া চালাচ্ছে তার অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে এই মহড়া চালানো হলো।
জাপানি মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ হিরোশি ইয়ামামুরা বলেন, আমরা যেকোন সমুদ্রসীমায় মহড়া পরিচালনা করতে পারি তা এই মহড়ার মধ্যদিয়ে পরিষ্কার করে দিয়েছি।
Related News
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More
ওসমানী বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেক্স চালু করা হউক, গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম ও সাধারণা সম্পাদক সলিসিটর এম ইয়াওরRead More

