চেঙ্গেরখাল নদী ঘেষে পিটারগঞ্জ সড়কের বেহাল দশা, ভাইস চেয়ারম্যান মিল্লাত চৌধুরীর মহতী উদ্যোগ
প্রতিদিন ঘটছে ছোট-বড় অনেক দুর্ঘটনা। গত মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি ডি-আই পিকআপও। সড়কের বেহাল অবস্থা থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন চালক ও ভুক্তভোগিরা। এদিকে তাৎক্ষনিক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী বড় কিছু গর্তে রাবিশ ফেললেও স্থায়ী সমাধান চান চালকরা।
সিলেট শহরতলির বাদাঘাট ব্রীজ হতে চেঙ্গের খাল নদী ঘেষে পিটারগঞ্জ-কুরিরগাঁও বাজার হয়ে প্রবেশ করতে হয় হাটখোলা এবং জালালাবাদ ইউনিয়নে। শুধু সিলেট সদর উপজেলার এই দুটি ইউনিয়নই নয়, এই সড়ক দিয়ে যেতে হয় কোম্পানীগঞ্জ উপজেলার বাগজুর, পুটামারাসহ বিভিন্ন এলাকায়। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কটি বালুবাহি ভারি যানবাহন চলাচল ও বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সড়কে চলাচলরত যাত্রীরা রয়েছেন চরম দুর্ভোগে।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

