টিকা নেওয়ার ২ মাসের মধ্যে করোনা আক্রান্ত এমপি চুমকি
করোনা টিকা নেওয়ার প্রায় ২ মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। গত ৭ ফেব্রুয়ারি তিনি করোনা টিকা নিয়েছিলেন।
রোববার দুপুরে চুমকি’র সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন মেহের আফরোজ চুমকি এমপি। এরপর থেকে তিনি জ্বর, ঠাণ্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে তিনি গত ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
‘তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। তিনি তার রোগমুক্তির জন্য সকল নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষিদের কাছে দোয়া চেয়েছেন।’
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

