সিলেটে আজও শনাক্ত ৫০ জন
সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ জন। আর সুস্থ হয়েছেন মাত্র ২৪ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।
রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে
প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট বিভাগে ১৭৮জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে সিলেটে ১৭৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারের ৩জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭১৩জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৫৪ জন।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৩জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৪জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ৪০ জনই সিলেট জেলার বাসিন্দা। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৭ হাজার হাজার ৭১৩জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৯৭৯জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬০৮জন, হবিগঞ্জে ২ হাজার ৬৯জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ২৯১ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৭ জন আর মৌলভীবাজারে ২৪ জনের প্রাণহানি হয়েছে।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

