সিলেটে আকস্মিক অভিযানে একটি আবাসিক হোটেল থেকে ১২ নারী-পুরুষ আটক
সিলেটে ভয়াবহ আকার ধারণ করেছে অবাধ যৌনতা। একেকটি আবাসিক হোটেল যেন পরিণত হয়েছে মিনি পতিতালয়ে। এবার নগরীর একটি আবাসিক হোটেল থেকে অসমাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১২ নারী-পুরুষকে আটক করেছে সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, পোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় হোটেল সোনালীতে অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৬ নারী ও ৬ পুরুষকে আটক করে একদল পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী (পিপিএম-বার)। অভিযানকালে উপস্থিত ছিলেন সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম আবু ফরহাদ, ওসি (তদন্ত) মোহাম্মাদ ইয়াছিন এবং বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোস্তাফিজুর রহমান।
তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলেন বলে জানায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সিলেটে আব্দুল্লাহ হত্যাকাণ্ডের পর আসামিপক্ষের বাড়িতে গাছপালা কাটা ও দোকান দখলের অভিযোগ
সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আব্দুল্লাহ হত্যার পরRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

