ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে আলোচনা সভা করেছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সমবায় ভবনস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ ধীরগতিতে চলায় এবং সিলেট-আখাউড়া রেললাইন ডাবল না হওয়ায় যোগাযোগ ব্যবস্থার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটবাসীকে। এসব গণদাবি অনতিবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুসলেহ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, এম উস্তার আলী এবং সিরাজ উদ্দিনসহ আরও অনেকে।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

