সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে, ট্রেনের গতি ও বহন ক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে কিছুটা স্বস্তি আসবে। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটি কেন ডুয়েল গেজ ডাবল লাইন না হয়ে ডুয়েল গেজ সিঙ্গেল লাইন হচ্ছে?
সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সানী আহমেদ সুমন ও নিউইয়র্ক শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন সিলেট আখাউড়া রেল লাইন ডাবল করার দাবি সিলেটবাসীর দীর্ঘদিনের। ডাবল লাইনকে উপেক্ষা করে ডুয়েলগেজ সিঙ্গেল লাইন নির্মাণ সিলেটবাসী মেনে নিবে না। এতে করে সিলেটের যাত্রীরা ডাবল লাইনের সুযোগ ভোগ করতে পারবেন না। যেমন ট্রেন ক্রসিংয়ের জন্যে অপেক্ষা করতে হবে, ফলে বিলম্বের ঝুঁকি থেকেই যাবে। কোন দুর্ঘটনা বা লাইনে সমস্যা হলে পুরো লাইন বন্ধ হওয়ার আশঙ্কা থাকবে।
বিবৃতি দাতাগন বলেন সিলেটবাসীর এখন সময় এসেছে নিজেদের ন্যায্য দাবির বিষয়ে সোচ্চার হওয়ার। দীর্ঘদিন ধরেই সিলেট অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত গুরুত্ব পাননি। আমাদের দাবি একটাই শুধু ডুয়েলগেজ নয়, ডুয়েলগেজ ডাবল লাইন চাই। আজ যদি সিঙ্গেল লাইন করা হয় তাহলে কয়েক বছর পর বাড়তি ট্রাফিকের চাপে আবার নতুন করে ডাবল লাইনের প্রকল্প নিতে হবে। আমাদের একমাত্র দাবি শুরুতেই দূরদর্শী পরিকল্পনা না গ্রহণ করলে ভবিষ্যতে জনগণের অর্থ সময় ও ভোগান্তি সবই কমানো সম্ভব। দীর্ঘ মেয়াদে আবার ডাবল লাইনে উন্নীত করতে নতুন প্রকল্প নিতে হবে। যা সময় ও অর্থ দুই দিক থেকেই ব্যয়বহুল।
সিলেটবাসীর একটিই দাবি শুধু ডুয়েলগেজ নয়, ডুয়েলগেজ ডাবল লাইন চাই। বিবৃতি দাতাগণ বলেন সিলেট বিভাগের প্রবাসীরা প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকার রেমিটেন্স প্রেরণ করে দেশের অর্থনীতিকে সচল রাখলে সিলেটের উন্নয়নে গড়িমসি কেন-এর জবাব কে দিবে?
আমাদের একটাই দাবি সিলেট আখাউড়া রেলপথ ডাবল করা হউক, অর্থাৎ একটা যাবে একটা আসবে ক্রসিংয়ের জন্য কোথাও অপেক্ষা করতে হবে না। সিলেট বিভাগের মাননীয় মন্ত্রী মহোদয় ও সংসদ সদস্যদের প্রতি সিলেটবাসীর আবেদন ও চাহিদা আপনারা সিলেট বিভাগের অবকাঠামো গত উন্নয়নে সচেষ্ট হোন। আমাদের একটাই দাবি সিলেটের উন্নয়নে আপোষ নয়-টেকসই পরিকল্পনাই হোক অগ্রাধিকার।
Related News
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More

