নগরীর উন্মুক্ত ৩ স্থানে কোরবানির পশুর হাট
সিলেট নগরীতে আগামী ঈদুল আযহায় (কোরবানি ঈদে) তিনটি স্থানে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষে পত্রিকায় টেন্ডার আহ্বান করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, এবারের ঈদে সিলেট নগরীর উন্মুক্ত তিনটি স্থানে কোরবানির পশু বেচাকেনার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। এগুলো হলো- সিলেট এমসি কলেজ মাঠ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে পাশের একটি জায়গা। প্রতি বছর কোরবানির ঈদে সিলেট নগরীর বেশ কয়েকটি জায়গায় বসানো হত কোরবানির হাট। করোনার কারণে এবার সংশ্লিষ্টরা খুঁজতে থাকেন বড় পরিসরের কোন জায়গা। এক পর্যায়ে তারা বেছে নেন এমসি কলেজ মাঠ, সিলেট আলিয়া মাদরাসা মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে পাশের একটি জায়গাকে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (ভারপ্রাপ্ত) ডা. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য বিধি মেনে এই তিনটি জায়গায় কোরবানির পশু বেচাকেনার জন্য জেলা প্রশাসন অনুমতি দিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইজারা দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

