সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৭ জুয়াড়ি আটক
সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানাধীন একটি কলোনিতে শুক্রবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে থানাপুলিশ। রাত ২টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ফেরিঘাট এলাকার লিটন মিয়ার কলোনিতে এ অভিযান চালানো হয়।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দিবাগত (২২ মে) রাত ২টার দিকে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ কদমতলি ফেরিঘাট লিটন মিয়ার কলোনিতে অভিযান চালিয়ে জুয়া খেলার জন্য সমবেত হওয়া এজেন্টসহ ৭ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সাহাজুল ইসলাম রিপন (১৯), মো. ঠান্ডা মিয়া (২৬), হযরত আলী (২৬), বাদশা মিয়া (৩৫), ইব্রাহিম (৩৭), আহমদ আলী (৫২) ও মো. বকুল মিয়া (৩২)।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এস.আই মো. রোকনুজ্জামান চৌধুরী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More
প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণRead More

