সুনামগঞ্জে জোড়া খুনের মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গুলি করে দুই ব্যক্তিকে হত্যা মামলার আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া আরও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম।
মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন হলেন- তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের কামদেবপুর গ্রামের আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও শাসছুদ্দিন ওরফে শামছু মিয়া।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন, আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া।
মামলার সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পূর্ববিরোধ ছিল। এর জেরে ২০০০ সালে ১৮ মার্চ এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের একজন মারধরের শিকার হন।
পরদিন সকালে এ নিয়ে গ্রামে সালিস হওয়ার কথা ছিল। ওই সালিসে যাওয়ার সময় পথে প্রতিপক্ষের লোকজনের গুলিতে আরপান আলী ও মতিউর রহমান গুরুতর আহত হন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তারা মারা যান।
এ ঘটনায় নিহতের আত্মীয় আতাউর রহমান ওই দিনই তাহিরপুর থানায় ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ৩১ মার্চ ৩৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার বিচার কাজ চলাকালে ৯ জন আসামির মৃত্যু হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত রায় দেন।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ জন নিহত আহত ২
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজি যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরওRead More

