সৎ-মা বোনের পর মারা গেল ৭ বছর বয়সী শিশু তাহসানও
সিলেট শহরতলীর বিআইডিসির মীরমহল্লা এলাকার সৎ মা ও বোনের পর ৭ বছর বয়সী শিশু তাহসানও মারা গেছে। শুক্রবার ভোর ৪টায় শিশু তাহসান মারা যায় বলে জানান শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
এর আগে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাহসানের মা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯) খুন হন। এতে গুরুতর আহত হয়েছিলেন তাহসান (৭)। এ ঘটনায় সৎ ছেলে ঘাতক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, “বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, বিআইডিসি বাজার এলাকায় আবাদের বাবার একটি ভূষিমালের দোকান রয়েছে। ওই দোকানে সে কাজ করতো বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

