সিলেটে র্যাবের জালে ‘ইয়াবাসুন্দরী’ রোকসানা
র্যাবের জালে এবার ‘ইয়াবাসুন্দরী’ রোকসানা ধরা খেলেন। এ সময় রোকসানার কাছ থেকে প্রায় ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি এ,কে,এম কামরুজ্জামান ও এএসপি আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এসময় তার
কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
গ্রেফতারকৃত রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।
গ্রেফতারের পর রোকসানাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
চেঙ্গের খাল নদীতে বালু উত্তোলনের অভিযোগ: সংবাদে প্রকাশিত তথ্যের প্রতিবাদ জানালেন প্রভাষক খলিল আহমদ
সিলেট শহরতলির চেঙ্গের খাল নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেনRead More
প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ, জালালাবাদ থানায় জিডি
সিলেটের জালালাবাদ থানায় প্রবাসে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি সাধারণRead More

