সিলেটে এলো লন্ডনের ফ্লাইট, যাত্রী ২০৫ জন
রূপান্তরিত করোনাভাইরাস আতঙ্কে সারা বিশ্ব যখন ব্রিটেনের সাথে বিমান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে তখন নির্বিঘ্নে ২০৫ জন যাত্রী নিয়ে সিলেটে এলো লন্ডনের ফ্লাইট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিমানের বিজি-২০২ ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে আসেন তারা। একই ফ্লাইট ৩০ মিনিট বিরতি দিয়ে ৩২ জন যাত্রী নিয়ে সিলেট ছেড়ে যায়।
সিলেট ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ জানান, বৃহ্স্পতিবার সকাল সাড়ে ১০টায় মোট ২৩৭ জন যাত্রী নিয়ে সিলেটে নামে বিমানের বিজি-২০২ ফ্লাইট। সিলেটে ২০৫ জন যাত্রী নামিয়ে বাকি ৩২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় চলে যায়।
স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিমের প্রধান ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডা. আহমেদ সিরাজুম মুনীর বলেন, সিলেটে আসা ২০৫ জনই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসায় সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
Related News
ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড পেলেন সিলেটের সাংবাদিক মাহবুব আহমদ
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র ১৪১তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননাRead More
সিলেটের বাদেয়ালী গুচ্ছগ্রামে মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারে প্রিন্সিপাল গ্রেপ্তার
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামে মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ‘জামেয়া ইসলামীয়া দারুসRead More

