Main Menu

admin

 

মুজিববর্ষে সিলেট আওয়ামী লীগের টানা ২০ দিনের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী আগামী ১৭ মার্চ। জাতির পিতার শততম এ বার্ষিকী স্মরণীয় করে রাখতে টানা বিশদিনের কর্মসূচি হাতে নিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আগামী শনিবার (০৭ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের আবহে গণজমায়েত মঞ্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচারের মধ্য দিয়ে ২০দিনের এ কর্মসূচি শুরু হবে, চলবে ২৬ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেটRead More


বিভাগীয় ও জেলা শহরে তথ্য কমপ্লেক্স নির্মিত হবে :তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, সিলেটসহ প্রতিটি বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে তথ্য বিভাগের নিজস্ব কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট বিভাগীয় তথ্য অফিস পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে এসব বহুতল ভবন বিশিষ্ট কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপরই যথাসম্ভব দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। এতে বিভাগীয় সকল অফিসের স্থানান্তর সমস্যা দূর করা সম্ভব হবে। পাশাপাশি সার্বিক কার্যক্রমে গতিসঞ্চার হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্তRead More


দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদ পরিদর্শণে ধর্ম মন্ত্রণালয়ের সচিব

দক্ষিণ সুরমায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতি কেন্দ্র বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম। এ সময় তিনি নির্মাণাধীন মডেল মসজিদের কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং কাজের মান ও অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন- গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হানিফ, তত্তাবধায়ক প্রকৌশলী নুরুল আমীন মিয়া, প্রকৌশলী কুতুব আল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, দক্ষিণRead More


করোনাভাইরাস নিয়ে সিলেট নগরীতে আতঙ্ক

সিলেটের প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হতে আরও দুইদিন সময় লাগবে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। গত (৪ মার্চ) বুধবার রাতে এই হাসপাতালেই করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটের কানাইঘাটের এক দুবাই প্রবাসীকে ভর্তি করা হয়। এ নিয়ে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে আসেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক। তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে হাসপাতালের আলাদা কেবিনে রাখা হয়েছে। তাকে দেখতে ঢাকা থেকে আইসিসিডিআর’বি-এর একটি দল বৃহস্পতিবার সকালে সিলেট এসেছিলেন। তারা রক্তেরRead More


বাংলাদেশে করোনা স্ক্রিনিং পর্যাপ্ত নয়: চীনা রাষ্ট্রদূত

প্রতিবেশী বেশির ভাগ দেশে করোনা সংক্রমণের ফলে বাংলাদেশ এখন ঝুঁকিতে। তাই চীনের রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশে করোনা ভাইরাস স্ক্রিনিং পরীক্ষা পর্যাপ্ত নয়। করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণের যেসব ব্যবস্থা তা বাংলাদেশের জন্য সন্তোষজনক নয়। কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন, চীনের বাইরে নতুন নতুন করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ছে। আর বাংলাদেশ তার বিমানবন্দরে শুধু চীন থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করছে। এ সময় তিনি বাংলাদেশের করোনা ভাইরাস সনাক্তকরণ প্রক্রিয়াকে অবৈজ্ঞানিক বলে এর সমালোচনা করেন। বাংলাদেশে যারাই প্রবেশ করছেন তাদেরRead More


সিলেট পাসপোর্ট অফিসে হজযাত্রীদের পাসপোর্টের আলাদা বুথ চালু

২০২০ সালের হজযাত্রীদের এমআরপি পাসপোর্ট দ্রুত ডেলিভারী দিতে সিলেট পাসপোর্ট অফিসে আলাদা বুথ চালু করা হয়েছে। এ বুথের মাধ্যমে হজভিসার আবেদনকারী যাত্রীদের ওয়ানস্টপ সার্ভিস প্রদান করা হবে। সিলেট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট এস এম জাকির হোসেন জানান, হজ ভিসার পাসপোর্ট অতি দ্রুত ডেলিভারী দিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে সম্প্রতি একটি নির্দেশনা এসেছে। প্রয়োজনে এ ধরণের পাসপোর্টের আবেদনকারীদের আলাদাভাবে কপি সংগ্রহ করতেও বলা হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী ১২-১৩ মার্চের মধ্যে সিলেটে আবেদিত হজ ভিসার পাসপোর্ট ডেলিভারীর প্রক্রিয়া চলছে। তিনি সিলেট পাসপোর্ট অফিসে হজের পাসপোর্টের ওয়ানস্টপ সার্ভিস আগামী ১৫ মার্চ পর্যন্ত বিদ্যমান থাকবে।Read More


শান্তিচুক্তির পর তালেবানের ওপর যুক্তরাষ্ট্রের প্রথম বিমান হামলা

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধ বন্ধের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের চারদিনের মাথায়ই তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ হামলা চালানো হয় বলে বিবিসি জানিয়েছে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বাহিনীর মুখপাত্র কর্নেল সনি লেগেট হামলার সত্যতা নিশ্চিত করেছেন। টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, তালেবান যোদ্ধারা হেলমান্দে আফগান নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় বুধবার এ বিমান হামলা করা হয়েছে। কর্নেল সনি লেগেট জানান, ওয়াশিংটন শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেও তালেবানদেরও তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং ‘অপ্রয়োজনীয় হামলা’ বন্ধ করতে হবে। বুধবারের হামলাটি ‘আত্মরক্ষামূলক’ ছিলRead More


মুজিববর্ষ উপলক্ষে সিলেট স্টেশন ক্লাবের কর্মসূচিতে থাকছেন ৩ মন্ত্রী

মুজিববর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সিলেট স্টেশন ক্লাব। প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু হবে ১৯ মার্চ। ৩ দিনের এ কর্মসূচির প্রতিদিন সিলেট অঞ্চলের ৩ জন মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। থাকবেন এ অঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বুধবার দুপুরে ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাবের প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, ১৮৮৬ সালের ২৫ ডিসেম্বর ক্লাবটির যাত্রা শুরু হয়। বৃটিশরা চলে যাওয়ার পর ১৯৪৮ সালে এর দায়িত্বগ্রহণ করেন সিলেটের ৯ জন বিশিষ্ট ব্যাক্তি। শুধু বিনোদনই নয়, আর্থ-সামাজিক, রাজনৈতিক সাংস্কৃতিকRead More


মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারা পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান

মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীর ২ লক্ষ টাকার সহায়তা পেয়েছে। ৪ মার্চ  বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। চেকটি গ্রহণ করেন পিংকি দাস এবং তার কাকা মনা রায়। এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েবসহ জেলা ও উপজেলা আওয়ামীRead More


খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং আটটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

‘মুজিববর্ষ নিয়ে চাঁদাবাজির সুযোগ নেই’ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ আমন্ত্রিত অতিথিদের সরকার সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দেখাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। যারা মোদীর সফরের বিরোধিতা করছেন-এটা তাদের নিজস্ব ব্যাপার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হযরত মোহাম্মদ (সা.) অতিথিদের নিরাপত্তা ও সম্মান দেখিয়েছেন। কে কোন ধর্মের তা কখনো দেখা হয়নি। এজন্য আমরাও অতিথিদের যথাযথ সম্মান করবো। গতকাল মঙ্গলবার বেলা দু’টায় সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এবং আটটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। কারান্তরীণRead More