admin
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ টাইগারদের
‘তামিমময়’ ম্যাচের সব আলোই কেড়ে নিলেন ‘খর্ব শক্তির’ জিম্বাবুয়ে দলের ‘আগন্তুকরা’। অনভিজ্ঞ তিরিপানো-মুতুমবদজি-মাধেভেরে-কামুনুকামের অর্ধশতকের সাথে অভিজ্ঞ সিকান্দার রাজার দৃষ্টিনন্দন ইনিংস, ৩২৩ রানের টার্গেট অল্পের জন্য ছুঁতে পারেনি তারা। সফরকারীরা হেরেছে ৪ রানে। ম্যাচে ‘ট্র্যাজিক হিরো’ হয়েই থাকতে হলো ডোনাল্ড তিরিপানোদের। আর রুদ্ধশ্বাস এই জয়ে স্বাগতিকরা ৩ ম্যাচের সিরিজ জিতে নেয় ২-০ তে। সিরিজের প্রথম ম্যাচে ৩২২ রানের টার্গেটে খেলতে নেমে ১৫২ রানে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ের ইনিংস। কিন্তু দ্বিতীয় ম্যাচে দেখা গেছে তার ঠিক উল্টো চিত্র। আন্তর্জাতিক অঙ্গনে কম অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় নিয়ে গড়া জিম্বাবুয়ে দলটি এ ম্যাচের মধ্য দিয়ে তাদেরRead More
লালবাজারের ৫ তলা ভবনে ভয়াবহ আগুন, বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা
সিলেট নগরীর লালবাজার এলাকার একটি হোটেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অবশ্য অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লালবাজারের লাভলী হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের ওই হোটেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দাবি করছে হোটেলটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হোটেলটির মালিক সাবেক ব্যবসায়ী নেতা মরহুম তুরণ মিয়ার পুত্র মুশতাক আহমদ। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ ওই হোটেলের উপরের টিনসেড থেকে ধোঁয়া ছড়াতে দেখেন। এরপর মুহূর্তেরRead More
জাতীয় কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতায় সিলেটের কৃতিত্ব
ন্যাশনাল পিজন এসোসিয়েশন অফ বাংলাদেশ আয়োজিত কবুতর প্রদর্শনী ও প্রতিযোগিতা ২০২০ আন্তর্জাতিক মানের কবুতর প্রদর্শনী ২৯ ফেব্রুয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আটশত কবুতর প্রদর্শনীতে অংশগ্রহণ করে । এথেকে ২২ টি কবুতর সিলেটের। প্রদর্শনীতে অংশ নেওয়া কবুতরের নাম ইংলিশ ফেন্টাইল , অরিয়ান্টাল ফিল্ম , ওল্ড ডাচ্ টাম্বলার , লাহরী , ইনডিয়ান ফেনটেইল , ইংলিশ মডেনা , শো কিং , মুক্ষি , বুখারা , রিভার্সং ইন পোটার , জেকোবিন , ইংলিশ লঙ্গফেইছ , আমেরিকান করমনা , জামান বিউটি হুমার , আমেরিকান হেলমেট , আর্চRead More
একুশে পদক প্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, দলের দূর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন এবং বঙ্গবন্ধুর সহচর বা স্নেহধন্যদের খুঁজে খুঁজে বের করে তাদেরকে ও তাদের পরিবারকে সম্মানিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল ৪টায় মরোনত্তোর একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের জীবন ও কর্ম শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আব্দুল জব্বারের মতো সৎ, নির্ভিক, কর্মিবান্ধব ও নি:স্বার্থ একজন কর্মিকে মরনোত্তর একুশে পদক দিয়ে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল জব্বার রাজনীতি করেছেন লোভ লালসার উর্দ্ধে থেকে। তিনি গণমানুষের নেতা ছিলেন। মন্ত্রী বলেন, বৃহত্তর সিলেটে গণমানুষের স্বার্থহীনRead More
বাংলাদেশ ক্রিকেট দলের খেলার ধারা বিবরণী শুরু থেকেই সম্প্রচার করে আসছে বাংলাদেশ বেতার
বাংলাদেশ ক্রিকেট দলের খেলার ধারা বিবরণী শুরু থেকেই সম্প্রচার করে আসছে বাংলাদেশ বেতার। শুধু ক্রিকেটই নয়, ফুটবলসহ দেশের অন্যান্য জাতীয় খেলারও ধারা বিবরণী সম্প্রচার করে থাকে বাংলাদেশ বেতার। সেই ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয় থেকে শুরু এখনো পর্যন্ত বাংলাদেশের সব খেলার বল টু বল ধারা বিবরণী সম্প্রচার করে থাকে বাংলাদেশ বেতার। ১৯৯৭ সালের আইসিসি ট্রফি ফাইনাল ম্যাচের খবর নিতে লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমি কান পেতে ছিলেন বাংলাদেশ বেতারে। সেই ফাইনাল ম্যাচ জয়ের খবর ধারা বিবরণীর মাধ্যমে বাংলার ঘরে পৌছে দিয়েছিল বাংলাদেশ বেতার। সেই ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ বেতার, সিলেটRead More
(Untitled)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীন জনপদের সড়ক সমূহ টেকসই উন্নয়নের লক্ষে হেরিংবোন বন্ড (এইচ,বি,বি) প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলা পরিষদের খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার দেবাইর বহর পূর্বপাড়া গ্রামের সড়কের হেরিংবোন বন্ড ইটসলিং সদ্য সমাপ্ত কাজের নির্মাণ কাজ পরিদর্শন করেন সিলেট ১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি ৩ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে পরিদর্শনে আসেন, এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগরRead More
বীমা কোম্পানি গুলো মানুষের আস্থা অর্জন করতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনবিসি বলেছেন বীমা কোম্পানিগুলোকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। অন্যদিকে আমাদের জনগণকেও সচেতন হতে হবে। রবিবার সকাল সাড়ে ১০ টায় কবি নজরুল অডিটোরিয়ামে প্রথম জাতীয় বীমা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ। স্বাগত বক্তব্য রাখেন পপুলার ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপকRead More
সিলেটে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) সিলেট পুলিশ লাইন্স রিকাবিবাজারস্থ বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপিএম শামসুল হল মলনায়তনে সকাল সাড়ে ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী । প্রধান অতিথির বক্তব্যতে তিনি বলেন, ‘শৃঙ্খলা-নিরাপত্তা প্রগতি’ মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ পুলিশের সদস্যরা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। জনগণের জানমালের নিরাপত্তায় অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর উল্লেখযোগ্যRead More
দলে দিন দিন কর্মী কমে যাচ্ছে আর বাড়ছে নেতার সংখ্যা আমাদের এতো নেতা দরকার নেই, সেতুমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে দিন দিন কর্মী কমে যাচ্ছে। আর বাড়ছে নেতার সংখ্যা। আমাদের এতো নেতা দরকার নেই। তিনি বলেন, ‘আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়।’ রোববার দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে নগর আওয়ামীRead More
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১ম মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনের স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। খবর সিএনএন’র রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফারি ডচেন জানান, ৫০ বছর বয়সী ঐ ব্যক্তি অবস্থা সংকটপন্ন ছিল। শুক্রবার তিনি মারা যান। ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানান, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।’ এর আগে গত ৬ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসে আক্রান্ত এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে এ পর্যন্তRead More

