কোয়ারেন্টিনের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরি, প্রবাসীর কারাদণ্ড
শরীয়তপুরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে মোটরসাইকেলে ঘোরাঘুরি করায় এক প্রবাসীর ৫০ হাজার জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডেদণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে ইতালি থেকে রবিন সরদার (৩০) নড়িয়া উপজেলার চাকধ এলাকায় মোটরসাইকেলে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ দণ্ড দেন।
জানা যায়, সাজাপ্রাপ্ত রবিন সরদার শরীয়তপুরের নড়িয়া উপজেলা লোনসিং এলাকার বাসিন্দা। তিনি ৮ মার্চ ইতালি থেকে দেশে ফিরেন। মঙ্গলবার রাতে তিনি চাকধবাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন চাকধবাজারে দেখতে পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেয়া হয়।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

