admin
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুজিববর্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচি হলো ১৭ মার্চ সকাল ৭ টায় জেলা প্রশাসন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর মোরালে পুস্পস্তবক অর্পণ। বাদ আছর তেমূখীস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল। একই দিন উপজেলার ৮ টি ইউনিয়নে মিলাদ, দোয়া মাহফিল ও অন্যান্য ধর্মে নিয়মানুসারেRead More
রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে কয়েক শ ঘর
অনলাইন ডেস্কঃ রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন বস্তির কোথাও সুপ্ত অবস্থায় কোনো আগুন আছে কি না, তা পর্যবেক্ষণ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) আজ বুধবার বেলা একটার দিকে প্রথম আলোকে এসব তথ্য জানান। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা জানান, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টেরRead More
হাম-রুবেলা টিকাদান লক্ষাধিক শিশুকে টিকা দেয়ার লক্ষমাত্রা সিসিকের
এবার এক লাখ ৫ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছে সিলেট সিটি করপোরেশন। ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেয়া হবে। এ উপলক্ষে বুধবার সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অবহিতকরণ সভা। এতে সিটি করপোরেশন এলাকার স্কুল-মাদ্রাসার শিক্ষবৃন্দ সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভাইরাসজনিত রোগ হাম-রুবেলা থেকে আমাদের শিশুদের রক্ষা করতে হবে। এজন্য নির্ধারিত দিনে আপনার পাশের টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে আসতেRead More
মুজিববর্ষ উপলক্ষে সিসিকের পরিচ্ছন্ন অভিযান ও মশক নিধন কার্যক্রম শুরু
পরিস্কার পরিচ্ছন্ন শহর গড়তে নগরবাসির সহযোগিতা চাইলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিকের পরিচ্ছন্ন কর্মীরা রাস্তা-ঘাট, ড্রেন পরিস্কার করলেও বাসাবাড়ির আঙ্গিনা থেকে যায় অপরিচ্ছন্ন। মশক নিধনে বাসাবাড়ির আঙ্গিনা, ঝুপঝাড়ে পরিস্কারে সকলের আরো সচেতন হওয়ার আহবান জানান মেয়র আরিফুল হক চৌধুরী। “পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর” প্রতিপাদ্য নিয়ে সিলেট সিটি করপোরেশন মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে বছর ব্যাপি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সিটি করপোরেশনে নগরীতে সচেতনতামূলক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হযরত শাহজালাল (র) মাজার গেইটে গিয়ে শেষ হয়। সিসিকের মেয়র আরিফুল হকRead More
খাদিমনগরে চেয়ারম্যান আশফাক আহমদ এর জন্মদিন পালন
সিলেট সদর উপজেলা পরিষদের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান,সিলেট জেলা আওয়ামীলীগ এর সদ্য সাবেক সহ-সভাপতি,পরিচন্ন রাজনৈতিক বেক্তিত্ব জননেতা আলহাজ্ব আশফাক আহমদ এর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ। ৯ই মার্চ সোমবার সিলেট সদর উপজেলা ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন ও সাধারন সম্পাদক মোঃ হানিফ আলী আলহাজ্ব আশফাক আহমদ এর জন্মদিন পালন অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযুদ্ধা মোঃ খলিলুর রহমার,আওয়ামীলীগ নেতা চানঁ মিয়া, দিলোয়ার হোসেন জিতু,সদর উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক মাহবুবুর রহমান,Read More
হাটখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান
সিলেট সদর উপজেলার ২ নং হাটখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদের নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে এলাকাবাসী গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সিলেটের নির্বাহী প্রকৌশলী ও সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে ২০১৭ সনে কৃষি উন্নয়নের জন্য মেম্বার আব্দুল হামিদের ওয়ার্ডে সৌরবিদ্যুৎ চালিত একটি ডিপ-টিউবওয়েল স্থাপিত হয়েছিল। সেই টিউবওয়েলটির মাধ্যমে মেম্বার আব্দুল হামিদ ব্যবসা শুরু করে দিয়েছেন। তিনি নাকি ২-৩ বছর যাবত কৃষকদের কাছ থেকে বিভিন্ন স্থরের কৃষি জমির ৩০ শতক থেকে ১ হাজার ও ২ হাজার টাকাRead More
লন্ডনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ তিনটি ভাষায় অনুবাদ হচ্ছে
লন্ডনে বঙ্গবন্ধুর ৭ মাচের্র ঐতিহাসিক ভাষণ তিনটি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ হাই কমিশন। তিনটি ভাষা হচ্ছে ওয়েলশ, স্কটিশ ও আইরিশ। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, শনিবার ৭ মার্চ উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মাচের্র ঐতিহাসিক ভাষণ অনুবাদের একটি নিয়ম ও পদ্ধতি রয়েছে। সেই নিয়ম ও পদ্ধতি অনুসরণ করেই ওয়েলস, স্কটল্যান্ড এবং রিপাবলিক অব আয়ারল্যান্ড-এর যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি মুজিববর্ষের মধ্যেই অনুবাদ করা হবে। অনুষ্ঠানেRead More
একনেকের সভায় ৯ প্রকল্পের অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট’ প্রকল্পসহ মোট ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে বৈদেশিক ঋণ পাওয়া যাবে ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানRead More
দেশের প্রথম ওসমানীতে চিকিৎসা পদ্ধতি ডিজিটালাইজেশন করা হচ্ছে, পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোনো বিদেশির কাছে দেশের স্বাস্থ্য বিভাগের তথ্য তুলে দিতে চাইনা। এমনিতেই গুগল ও ফেসবুক আমাদের অনেক মূল্যবান তথ্য নিয়ে গেছে। আমাদের তথ্য নিয়ে গিয়ে তারা নিজেদের দেশে কাজে লাগাচ্ছে। এজন্য আমরা আমাদের দেশিয় প্রযুক্তিবিদদের সহায়তা নিয়ে হেলথ ডিজিটালাইজেশনের কাজ করছি। এই অ্যাপটি তৈরিতে আইসিটি মন্ত্রণালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির কারিগরি সহায়তা নিচ্ছে। তিনি বলেন, মুজিববর্ষে সরকার সব মানুষকে সেবা দিতে চায়। এ জন্য দেশের প্রথম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা পদ্ধতি ডিজিটালাইজেশন করা হচ্ছে। এর ফলেRead More
সিলেটে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক কর্মশালা ২১-২৩ মার্চ
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এর উদ্যোগে সিলেট বিভাগীয় পর্যায়ে ‘শিশুদের অংশগ্রহণে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় বিষয়ক বিভাগীয় কর্মশালা’ আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ২১, ২২ ও ২৩ মার্চ ২০২০ সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মশালায় ৮-১৮ বছর বয়সী ২০ জন শিক্ষার্থীকে বাছাইয়ের মাধ্যমে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীদের ১৫ মার্চ রোববার বিকেল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে সরাসরি উপস্থিত হয়ে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাছাইRead More

